বাবা ফেরদৌস ওয়াহিদের মুখোমুখি ছেলে হাবিব

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম

অনুষ্ঠানে হাবিব ও ফেরদৌস। ছবি: সংগৃহীত

পপসংগীতের জনপ্রিয় কণ্ঠ ফেরদৌস ওয়াহিদ এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। উপস্থাপক হিসেবে শুরু করছেন পথচলা, অনুষ্ঠানটির নাম ‘চেনা মুখ দুঃখ সুখ’। শুরুতেই চমক—প্রথম পর্বে অতিথি হয়েছেন তারই ছেলে, জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

ইতিমধ্যে দৃশ্যধারণ শেষ হয়েছে তিনটি পর্বের। হাবিবের পাশাপাশি আরও দুই পর্বে অংশ নিয়েছেন হায়দার হোসেন ও আগুন।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি আমার মতো করে প্রশ্ন করেছি, ওরা তাদের মতো করে উত্তর দিয়েছে। আমি উপভোগ করেছি, ওরাও করেছে। তখনই বুঝেছি, কিছু একটা ভালো হয়েছে।’

অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে শিল্পীরা কথা বলবেন তাদের শিল্পজীবনের নানা দিক নিয়ে। চলার পথে দেখা-জানা অভিজ্ঞতা, আনন্দ-বেদনা, সফলতা কিংবা সংগ্রাম—সবই উঠে আসবে। ব্যক্তিগত কিছু না, এখানে মূল ফোকাস থাকবে শিল্প নিয়ে ভাবনা আর অভিজ্ঞতায়। ফাঁকে ফাঁকে শ্রোতারা শুনতে পাবেন অতিথি শিল্পীর গানও।’

চেনা মুখ দুঃখ সুখ-এর পরিকল্পনায় রয়েছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই। প্রযোজনায় আছেন পুনম প্রিয়ম। ১৬ পর্বে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে আগামী ৩০ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে, চ্যানেল আইয়ে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর