বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে মার্কিন শুল্কনীতি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

বিশ্ববাণিজ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে আমেরিকার শুল্কনীতি। বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বাণিজ্যিক অংশীদারের ওপর জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নতুন শুল্ক। এই সিদ্ধান্তে বিশ্ববাজারে পণ্যের দাম, মূল্যস্ফীতি ও ভোক্তাদের ক্রয়ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। 

একইসঙ্গে আমেরিকার বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলে নতুন করে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ব অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে আমেরিকার বাণিজ্যনীতি। নিজেদের বাজার ও শিল্প সুরক্ষার যুক্তিতে একের পর এক দেশের ওপর শুল্কারোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্ববাজার, পণ্যের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।

চীন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আমেরিকার শেয়ারবাজার, স্বর্ণ ও বন্ডের বাজারে দেখা গেছে নেতিবাচক প্রতিক্রিয়া।

বিশ্লেষকদের মতে, নতুন শুল্কারোপের ফলে বাড়বে পণ্য কেনার খরচ, কমবে মানুষের ক্রয়ক্ষমতা। একইসঙ্গে চীনও আমেরিকার সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে মত তাদের। এতে পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্য দিয়ে নতুন করে বাণিজ্যযুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে।

এদিকে, আমেরিকার বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। নতুন শুল্ক ঘোষণার পর কমে যায় প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলোর শেয়ার। স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে নেমেছে সর্বনিম্ন পর্যায়ে।

একই দিনে আমেরিকা ও ইউরোপের সরকারি বন্ডের সুদহারও কমেছে। 

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন শুল্ক কার্যকর হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। আমদানি ব্যয় বাড়ার কারণে উৎপাদন খরচ ও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়তে পারে।

ব্রুগেল–এর জ্যেষ্ঠ গবেষক জ্যাকব ফাঙ্ক কিরকেগার্ড বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এমন সিদ্ধান্তের আশঙ্কা আগেই করেছিলাম। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে বাড়াতে হতে পারে আমেরিকার ফেডারেল রিজার্ভের সুদের হার। একইসঙ্গে আমেরিকার প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্কের প্রভাবে বাড়তে পারে পণ্যের দাম।’

ট্রাম্পের অভিযোগ, প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলো অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে অন্যায্য প্রতিযোগিতা করছে। তার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এমন অভিযোগ তোলা হচ্ছে।

বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার ধারায় সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক চাপছে চীনের ওপর।
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। জানুয়ারি পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সংঘাত...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই এফটিএ চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর...
কানাডার সঙ্গে সামরিক সহযোগিতায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর–পেন্টাগন। এ বিষয়ে গত সপ্তাহে গোপন স্মারক জারি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 
জনবল সংকট কাটাতে দ্রুত সময়ের মধ্যেই সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, জনবল সংকট কাটাতে সরকার ১০ হাজার চিকিৎসক নিয়োগ...
দেশের প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ নামের এই স্মার্টফোনে রয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার...
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১ লিটার বোতলজাত তেলের দাম এখন ২০৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাম অয়েলের দাম।
নতুন শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে পররাষ্ট্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর