বাংলাদেশ, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আমেরিকা। অতিরিক্ত উৎপাদন সক্ষমতার ধারায় সবচেয়ে বেশি ৪০ শতাংশ শুল্ক চাপছে চীনের ওপর।
ভিয়েতনামের ওপর নতুন শুল্ক বসবে ৩৫ শতাংশ।
আর অন্যান্য দেশের রপ্তানিতে ২০-২৫ ভাগ শুল্প চাপতে পারে।
আমেরিকার অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা নিয়ে তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে। এর আওতায় থাকা দেশগুলো হলো– বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত।
২০২৫ সালের এপ্রিলে বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


