ফিলিস্তিনি শিশুর ছবি থেকে গান

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ পিএম

চারদিক ধ্বংসস্তূপ। বাতাসে মিশে রয়েছে বারুদের ঘ্রাণ। কখন যেন আবারও উড়ে আসে একটা ইসরায়েলি বোমারু বিমান, রয়েছে সেই উৎকণ্ঠা! বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছে যুবা-বৃদ্ধ থেকে শুরু করে সেখানকার নিষ্পাপ শিশুরাও। যুদ্ধ-বিধ্বস্ত ফিলিস্তিনে এমন চিত্র এখন নিত্যনৈমিত্তিক। তেমনই একটি ফিলিস্তিনি শিশুর ছবির দিকে তাকিয়ে তৈরি হয়েছে এই গান, শিরোনাম ‌‌‘মৃত্যু উপত্যকা’। এটি লিখেছেন গীতিকবি শেখ রানা।    

গানটি গেয়েছেন ব্যান্ড শহরতলী’র ভোকালিস্ট মিশু খান। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘গানের কথাগুলোয় বাচ্চাদের ঘটনাগুলো আছে। সাদা বাড়ি, অর্থাৎ হোয়াইট হাউজ থেকে পাঠানো বার্তার উপর ভিত্তি করে যেসব বর্বরতা পরিচালিত হয়, এই গানের কথায় এসব বিষয় রয়েছে। আমরা মূলত এই ধরনের ঘটনাগুলো দেখতে চাই না, আমরা যুদ্ধবিরোধী। আমরা চাই মানুষ তার সুন্দর একটা পৃথিবী পাক, পৃথিবী যতদিন বেঁচে থাকে ততদিন যেন এমন বর্বরতা না ঘটে।’    

মৃত্যু উপত্যকা মূলত মিশুর একক গান। দীর্ঘদিন ধরে শহরতলীর সঙ্গেই গান করছেন তিনি। যদিও কিছু গান থাকে যেগুলো এককভাবে গাওয়ার প্রয়োজন হয়—এমনটা উল্লেখ করে এই গায়ক বলেন, ‘বিগত ২০-২২ বছর ধরে গান করছি। সবসময় শহরতলীর মাধ্যমেই গান করেছি। কখনও আলাদাভাবে নিজেকে নিয়ে চিন্তা করিনি। এখন দেখা গেছে, কিছু গান থাকে যেগুলো শহরতলীর বাইরেও করতে হয়। সেই জায়গা থেকে মৃত্যু উপত্যকা গানটি আমার একক গান। এখানে কিছু বার্তা রয়েছে, সেটা যুদ্ধবিরোধী; মানুষ মানুষকে হত্যা করছে, সেটা বন্ধ করার কথা বলেছি। তারপর সাদা বাড়ির (হোয়াইট হাউজ) ঘাতক দিনে দিনে যে শঙ্কা বাড়াচ্ছে, এদিকে তাদের পরবর্তী আদেশ শুনতে কেউ আবার মাথা পেতে আছে, যেসব শিশুরা পাপ কী বোঝে না—তাদের হত্যা করা হচ্ছে, এই বিষয়গুলো আছে।’

শেখ রানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এর আগে শেখ রানার কথায় শহরতলী প্রকাশ করেছিল তাদের ‘শহরতলীর আকাশ’, ‘তাদের কথা হোক’ শিরোনামের গান দুটি। এবার এল মিশুর কণ্ঠে মৃত্যু উপত্যকা। গীতিকবি রানাকে নিয়ে তাঁর ভাষ্য, ‘রানা ভাই অসাধারণ লেখক, তিনি খুব চমৎকার লেখেন। নাগরিক লেখা লেখেন। আমার কাছে মনে হয়েছে, মানুষ যদি গানটা (মৃত্যু উপত্যকা) শুনেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে কোন আবেগ থেকে এটা লেখা হয়েছে। গান হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যেটার মাধ্যমে মানুষের কাছে চমৎকারভাবে বার্তা দেওয়া যায়।’ 

শহরতলী’র গানের প্রতিবাদী স্বরের বিষয়টি অবতারণা করে এই গায়ক আরও বলেন, ‘গানই আমার প্রতিবাদের ভাষা, গান দিয়ে আমি আমার বার্তাটা তুলে ধরতে পারি, সেই জায়গা থেকে শহরতলীর যতগুলো গান বের হয়েছে, সেখানে কোনো না কোনো বার্তা ছিল। মানুষ নিতে পারছে কি পারেনি—সেটা মানুষ জানে।’

এর আগে মিশু খান এককভাবে গেয়েছিলেন ‘একা কথা’ ও ‘তাদের কথা হোক’। এবারের মৃত্যু উপত্যকা তাঁর তৃতীয় একক গান। তবে শহরতলী’র সকল সদস্যরাই এই গানে তাঁকে সঙ্গ দিয়েছেন। কি-বোর্ডে ছিলেন সাদি মোহাম্মাদ, বেস গিটারে রাজীবুর রহমান, লিড গিটারে ফাহিম পাশা এবং ড্রামসে ছিলেন মাহবুবুল আকরাম রবি। তাঁদের সঙ্গে ছিলেন ব্যান্ডটির পারফর্মিং ভোকালিস্ট জিল্লুর রহমান সোহাগ। সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে যুক্ত ছিলেন মাহিবুল হাসান মাহিম।

রোববার (২০ এপ্রিল) রাতে মৃত্যু উপত্যকা গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে মিশু খান শহরতলী ইউটিউব চ্যানেলে। হাইপার কাটস প্রোডাকশনের ব্যানারে অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন হাসিবুল হক। এর আগেও শহরতলীর বেশকিছু গানে কাজ করেছেন তিনি।

মিশু বলেন, ‘এই গানের কাজ করতে গিয়ে আমি খুব বেশি ভয়ে ছিলাম, কারণ ইউটিউব বা ফেসবুকে প্যালেস্টাইন নিয়ে কাজ করলে, সেখানে খুব ঝামেলা হয়, আমাদেরও হচ্ছিল। ভিডিওটির ক্লেইম আসছিল, কখনও পেইজ ডাউন হয়ে যাচ্ছিল। ও (হাসিব) আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, ভিডিওটি তৈরিতে ওর খুব ইনপুট ছিল এবং পরিশ্রমও ছিল।’

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর