আমেরিকার ৮ শহরে গাইবেন অর্ণব

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:২৮ এএম

আমেরিকায় উড়াল দিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। সঙ্গে তাঁর দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। মার্কিন মুল্লুকের ৮টি রাজ্যে গাইবেন তাঁরা।

শনিবার (১৯ এপ্রিল) শুরু হয়েছে ‘বাংলা ফোক রক ফেস্ট’ শিরোনামের এই সংগীত সফর। ইতিমধ্যে তাঁরা দেশটির ডালাসে পারফর্ম করেছেন।

আগামী ৩ মে গাইবেন মিনিয়াপলিসে। এরপর পর্যায়ক্রমে ৯ মে সিয়াটল, ১০ মে অস্টিন, ১৭ মে ওয়াশিংটন ডিসি, ১৮ মে নিউইয়র্ক, ২৪ মে কলম্বিয়া এবং সর্বশেষ ২৫ মে পারফর্ম করবেন লস অ্যাঞ্জেলেসে। সফরটির তত্ত্বাবধানে রয়েছে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড।

বিষয়টি নিশ্চিত করে সম্প্রতি সামাজিকমাধ্যমে অর্ণব লিখেছেন, ‘দেখা হচ্ছে তো?’

দীর্ঘদিন ধরেই একক গানের বাইরে ‘কোক স্টুডিও বাংলা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অর্ণব। এরইমধ্যে এই প্রকল্পের দুটি সিজন সম্পন্ন হয়েছে। তৃতীয় সিজনের কাজও প্রায় সম্পন্ন। তবে সমসাময়িক পরিস্থিতির কারণে গানগুলোর প্রকাশনা থেমে রয়েছে। কবে নাগাদ শুরু হবে, তাও বলতে নারাজ সংশ্লিষ্টরা।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর