চরিত্রটি সবার সঙ্গে খারাপ ব্যবহার করে: আমির খান

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:০১ পিএম

দর্শকপ্রিয় ‘তারে জামিন পার’ ছবিতে ‘নিকুম্ভ স্যার’ চরিত্রটি ছিল এক আদর্শবান ব্যক্তিত্বের। সহজেই ছোটদের সঙ্গে মিশে যাওয়া, তাদের মন বুঝে পড়ানো, কেউ পিছিয়ে পড়লে তার হাত ধরা—এমন মানবিকতা সম্পন্ন। অনুরাগীরা ধারণা করেছিলেন, আসন্ন ‘সিতারে জামিন পার’ ছবিতেও মিস্টার পারফেকশনিস্টকে ঠিক সেই রকম চরিত্রেই দেখা যাবে। তবে অভিনেতা যে তথ্য দিয়েছেন, তা একটু অবাক হওয়ার মতোই!

সিতারে জামিন পর-এ নাকি আমির খানের এমন একটা চরিত্র হবে, যাকে মানুষ কোনোভাবেই ভালবাসতে পারবেন না। ভীষণ উদ্ভট একটা চরিত্র! রাজনৈতিকভাবে একেবারেই ভুল, অনৈতিক এবং সবার সঙ্গে খারাপ ব্যবহার করে—এমন একটা চরিত্র হবে!

আমির খানের কথায়, ‘এই ছবিতে আমার চরিত্রের নাম গুলশান, কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের ঠিক বিপরীত। সে একদমই সংবেদনশীল নয়। সে খুব অভদ্র, রাজনৈতিকভাবে বেঠিক এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী, মায়ের সঙ্গে ঝগড়া করে। সে একজন বাস্কেটবল কোচ এবং সে তার সিনিয়র কোচকে মারধর করে। অনেক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্যক্তি এবং গল্পটি হলো কীভাবে সে ছবির সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কীভাবে এক ধরনের মানুষ তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেটা নিয়েই গল্প।’

তারে জামিন পার সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

তবে এই ছবিতে আমিরের উপস্থাপনার ভঙ্গি হবে একেবারে আলাদা। অভিনেতা বলেন, ‘আমি একটি ছবিতে কাজ করছি (সিতারে জামিন পার), যা প্রায় প্রস্তুত। এটি তারে জামিন পার-এর সিক্যুয়েল। বিষয়ভাবনার দিক দিয়ে, এটি দশ ধাপ এগিয়ে। এটি এমন মানুষদের সম্পর্কে যারা ভিন্নভাবে সক্ষম। এটি প্রেম, বন্ধুত্ব ও জীবনের কথা।’

যোগ আরও বলেন, ‘তারে জামিন পার আপনাকে কাঁদিয়েছিল, কিন্তু এই ছবি আপনাকে হাসাবে। এই ছবির থিমে কমেডি রয়েছে।’

প্রসঙ্গত, সিতারে জামিন পার-এ দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে। আনুষ্ঠানিকভাবে সিনেমাটির মুক্তি ২০২৩ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনও তা নিশ্চিত নয়।

সূত্র: পিঙ্কভিলা

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।  কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর