মঞ্চে পদাতিকের ‘পাকে বিপাকে’

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম

মঞ্চায়ন হতে যাচ্ছে পদাতিক নাট্য সংসদের ৪৩তম প্রযোজনা ‘পাকে বিপাকে’। নাটকটির লিখেছেন মনোজ মিত্র। এবার এটির ২৫তম মঞ্চায়ন। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে প্রদর্শিত হবে এটি। নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে।

নাটকটি আবর্তিত হয়েছে কৃষক আর জোতদার শ্রেণীর গল্পে। মঞ্চে দেখা যাবে, নিঝুম রাতে গ্রামের আলপথ ধরে কাপা গলায় গান গেয়ে এগিয়ে চলছে হাবলা জনার্দন। হঠাৎ তার আর্তচিৎকারে কেপে ওঠে বিলের চারধার। যেন বিষাক্ত সাপ ছোবল দিয়েছে! জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লণ্ঠনের আলো বরাবর, যেখানে গুটিসুটি হয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায়, ফিরে তাকায় না সে, বরং ইশারায় তাকে চলে যেতে বলে। হাবলা জনার্দন ইশারা বোঝে না, সে ক্ষতের জ্বালায় গ্রামের জোয়ার্দার নবকৃষ্ণ বাবুর কুকীর্তির বয়ান ক্রমাগত পেশ করতে থাকে। এই নবকৃষ্ণের জন্যই তিন বছর লালন-পালন করা একটা গাভী আজ কসাইয়ের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে সে, নয়তো এই গাভী নিজের বলে বাড়ি নিয়ে যেত নবকৃষ্ণ।

পাকে বিপাকে নাটকের আরেকটি দৃশ্য। ছবি: পদাতিক নাট্য সংসদ

ক্ষতের জ্বালা বাড়ে কমে, বারবার সাহায্য চেয়েও না পেয়ে ক্ষেপে গিয়ে কাঁথা ধরে টান দেয় জনার্দন। ফলে উন্মোচিত হয় অবগুণ্ঠনে থাকা নবকৃষ্ণ বাবু, যে কিনা নিজের জমিতে টহল দিচ্ছিল বর্গাদারকে ফাঁকি দিয়ে ধান লুট করবে বলে। জনার্দন নাছোড়বান্দা, সে তার মহাজনকে গালাগাল করেছে, তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত সে এই স্থান ছেড়ে যাবে না। আবার ওইদিকে বর্গাদার পান্তু দাস চলে এসে ধান লুট ঠেকিয়ে দেয় কিনা সেই ভয়ে নবকৃষ্ণ অস্থির। কোনো ক্রমে জনার্দন কে সরায় সে। আবার অপেক্ষা।

একসময় পান্তুর ভাই ডালিম উপস্থিত হয়। এই ডালিম নবকৃষ্ণের হয়ে অনাবাদী জমিতে ফলানো ধান লুট করবে তার লোকজন সমেত। নবকৃষ্ণ ভাইয়ের বিরুদ্ধে ভাইকে দাঁড় করায়। অন্ধকার ফুড়ে বেড়িয়ে আসে দুর্বা, গ্রামের সবাই জানে সে হলো নবকৃষ্ণের পালিত রক্ষিতা। তবে আজ রাতে এই বিলের ধারে তার উপস্থিতি নবকৃষ্ণের বন্দুক লুট করে পান্তুকে সাহায্য করা। এভাবেই ঘটনাক্রম এগিয়ে যায় এবং জোতদার নবকৃষ্ণ পরাস্ত হয় হাবলা জনার্দনের কাছে। 

এ নাটকে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, শরিফুল ইসলাম ও নাজমা জামান। পোস্টার করেছেন কিরিটি রঞ্জন বিশ্বাস। পোশাকশিল্পী হিসেবে রয়েছেন সৈয়দা শামছি আরা, আলোকসজ্জায় ইকরামুল ইসলাম সরকার ও রূপসজ্জায় শুভাশিস দত্ত তন্ময়। মঞ্চ ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন মমিনুল হক দিপু। প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন এবং প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন সৈয়দ তাসনীন হোসাইন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর