ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব, সুস্থ আছেন ববিতা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম

সোমবার (২১ এপ্রিল) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ! এ নিয়ে নেটিজেনদের মাঝে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও অভিনেত্রী মোটেও অসুস্থ নন। মূলত তাঁর নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই অপতথ্য ছড়ানো হয়।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই। তিনি বলেন, ‌‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো—এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।’

ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে ববিতা বলেন, ‘আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’ 
  
এর আগে মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয় স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।’

এসব ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন ববিতা। বর্তমানে তিনি ঢাকার গুলশানের বাসাতেই আছেন—এই কথা জানিয়ে বলেন, ‘আমি এখন ঢাকাতেই আমার বাসায় আছি, আল্লাহর রহমতে সুস্থ আছি। আপনারা একটু লিখে দেন যে আমার কোনো ফেসবুক নেই, আর আমি সুস্থ অবস্থায় বাসাতেই আছি।’

প্রসঙ্গত, গতকাল সোমবার ববিতার নামে ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে অসুস্থতার বিষয়টি প্রচার করা হয়। ফলে নেটিজেনরা সহজেই বিশ্বাস করে বসেন যে তাদের প্রিয় অভিনেত্রী খুবই অসুস্থ। শুধু সাধারণ নেটিজেনরাই নয়, তারকারাও বিভ্রান্ত হন সেই ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে। 

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর