কাশ্মীরে হামলা, মোদিকে ফোন করলেন ট্রাম্প–পুতিন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্পের ফোন কলের কথা উল্লেখ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

রণধীর জয়সওয়াল বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গতকাল মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীরের পাহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ২৬ জন নিহত হন।

এ হামলার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ‘কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে।’

এ দিকে কাশ্মীরের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফোন করেছেন নরেন্দ্র মোদিকে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি, যারা এই অপরাধ করেছে, তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে।’

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, ‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আাহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এছাড়া সৌদি আরব, ইসরায়েল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, গতকালের হামলায় ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তাও নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এলাকাটিতে কেবল হেঁটে বা ঘোড়ায় চড়েই যাতায়াত করা যায়। তাই আহতদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে।

এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়। 

বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন।

এরআগে ২০২৪ সালের জুনে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। তার আগে ২০১৯ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ৪৬ জন ভারতীয় সেনা।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
বাংলাদেশের আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস। শুক্রবার লক্ষ্ণৌয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রথমে ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর