কাশ্মীরে সন্ত্রাসী হামলা, বলিউড তারকাদের শোকপ্রকাশ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫১ পিএম

ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পাহেলগামে এক দল বন্দুকধারীর গুলিতে অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিত পর্যটন স্পট পাহেলগামে এই সন্ত্রাসী হামলা হয়েছে। এতে শোকপ্রকাশ করেছেন বলিউড তারকারা। 

একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ ক’জন তারকা শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হামলাকারীদের কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা। 

সঞ্জয় দত্ত, জাহ্নবী কাপুর ও অক্ষয় কুমার। ছবি: সংগৃহীতসামাজিকমাধ্যমের এক পোস্টে অভিনেতা অক্ষয় কুমার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পাহেলগামে ট্যুরিস্টদের ওপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’

 

জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘পাহেলগাম কেন কেন?’ অন্যদিকে, সামাজিকমাধ্যমে ভিকি কৌশল লিখেছেন, ‘পাহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল।’

করণ জোহর এক পোস্টে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল।’

হিনা খান। ছবি: সংগৃহীতসিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের ওপর যে আক্রমণ চালাল সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায়বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন।’

জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠাণ্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কী হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন।’

করণ জোহর। ছবি: সংগৃহীতএক পোস্টে জাহ্নবী কাপুর জানিয়েছেন যে, তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। পাহেলগামের ঘটনায় সোনু সুদ, অনুপম খের, রাবিনা ট্যান্ডনসহ আরও অনেকে প্রতিবাদে সরব হয়েছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর