‘আচ্ছা, বলো তো, মরে গেলে কেমন লাগে?’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

একজন মানুষ পড়ে আছে খাদে। শীতল আবহাওয়ায় ঝরছে পেঁজা তুলোর মতো তুষার। তাতে প্রায় ঢেকে গেছে মানুষটির পুরো শরীর। জ্ঞান ফেরার পর থেকেই তার মাথায় গেঁড়ে বসে উদ্ধার পাওয়ার চিন্তা। অথচ তার নড়াচড়ার উপায় খুব একটা নেই। এমন সময় দেবদূত হয়ে যেন দেখা দেয় আরেকজন, খাদের উপরে। তা দেখে পড়ে থাকা মানুষটি ভাবে, যাক উদ্ধার পাওয়া গেল বুঝি!

কিন্তু ‘উদ্ধারকারী’ হিসেবে আবির্ভূত হওয়া মানুষটি যে পড়ে থাকা আরেক মনুষ্য সন্তানকে উদ্ধার করতে আসেনি। বরং রক্ত–মাংসের মানুষের চেয়ে তার কাছে অস্ত্র বেশি দামী। তাই অস্ত্র নিয়ে গেলেও, পড়ে থাকা আহত মানুষ উদ্ধারে কোনও আগ্রহ থাকে না তার। শুধু থাকে একটি জিজ্ঞাসা—‘আচ্ছা, বলো তো, মরে গেলে কেমন লাগে?’

এভাবেই শুরু হয় ‘মিকি সেভেন্টিন’। গেল মাসেই সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকায়। তার কিছুদিন আগে অবশ্য দক্ষিণ কোরিয়াতেও মুক্তি পেয়েছিল। একেবারেই সাম্প্রতিককালের সিনেমা ‘মিকি সেভেন্টিন’। এখন অবশ্য অ্যাপল টিভি প্লাসেও দেখা যাচ্ছে ২ ঘন্টা ১৭ মিনিটের এই সাই–ফাই ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমাটি। 

পরিচালক বং জুন-হোছবিটির পরিচালক বং জুন হো। দক্ষিণ কোরিয়ার এই নির্মাতা বিখ্যাত ‘প্যারাসাইট’ নামের সিনেমার জন্য। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘প্যারাসাইট’ আলোড়ন তুলেছিল সারা দুনিয়ায়। সাড়ে এগারো মিলিয়ন ডলারে তৈরি সিনেমাটি বিশ্বজুড়ে ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছি। শুধু ভালো ব্যবসা নয়, সমালোচকদেরও মন জয় করেছিল ‘প্যারাসাইট’, ৯২তম অস্কারের আসরে জিতেছিল সেরা ছবির তকমা। তো, এহেন বং জুন হো যখন নতুন সিনেমা ‘মিকি সেভেন্টিন’ নিয়ে হাজির হন, তখন আগ্রহের পারদ তুঙ্গে থাকে বৈকি। 

এখন বরং সিনেমার কাহিনি সম্পর্কে কিছুটা বলা যাক। সেক্ষেত্রে লেখার শুরুতে বর্ণিত দৃশ্যের সাথে কিছুটা যোগাযোগও স্থাপন করা সম্ভব হবে। ‘মিকি সেভেন্টিন’ বলে ২০৫০ সালের পৃথিবীর গল্প। তাতে মিকি বার্নস প্রধান চরিত্র। মিকি দেনায় আকণ্ঠ ডুবে থাকা একজন মানুষ। কোনোভাবে এদিক, সেদিক কাজ করে জীবন চালায়। বেশ কিছুদিন ধরেই এমন অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজছিল মিকি। পারলে দুনিয়া ছেড়ে দেয় এমন অবস্থা। শেষে পাওয়া গেল অদ্ভুত এক সুযোগ। নিফলহাইম নামের নতুন এক গ্রহে মানুষের কলোনি বসাতে চায় এক ধনী রাজনীতিবিদ কেনেথ মার্শাল। সেই স্পেসশিপেই জায়গা হয় মিকির, এক্সপেন্ডেবল হিসেবে। এরপরই শুরু হয় মিকির অন্য জীবন। 

প্রশ্ন আসে, এক্সপেন্ডেবল কি? সিনেমার কাহিনি বলে, এ হলো খরচযোগ্য জীবনের মানুষ। খুবই উন্নত প্রযুক্তির বদৌলতে বিজ্ঞানীরা যেহেতু মানুষের কপি বা ক্লোন তৈরি করতে শিখে গেছে, তাই বিভিন্ন মহাকাশযাত্রায় এক্সপেন্ডেবল রাখা হচ্ছে। এ কাজে নিয়োজিত মানুষকে নানা বিরুদ্ধ পরিস্থিতিতে ও পরিবেশে ঠেলে দেওয়া হয় গিনিপিগ হিসেবে। ধরা যাক, নতুন গ্রহে থাকা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে গবেষণার প্রয়োজন। এক্ষেত্রে এক্সপেন্ডেবলকে সেই জীবাণুতে আক্রান্ত হতে দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে, তার ওপর পরীক্ষা–নিরীক্ষা চলবে নতুন ওষুধের। মরেও যেতে পারে এক্সপেন্ডেবল। তবে তাতেও ক্ষতি নেই। আরেকবার প্রিন্ট করে নিলেই হলো!

দুই মিকি, স্বভাবে একেবারে বিপরীত। ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সঅনেকটা না বুঝেই এক্সপেন্ডেবলের খাতায় নাম লেখায় মিকি। ১, ২, ৩—এভাবে ১৬টি মিকির আবির্ভাবও হয়। ঝামেলা হয়, যখন লেখার শুরুতে থাকা দৃশ্যে ১৭ নম্বর মিকির মৃত্যু হয় না। ওদিকে ভুল করে ১৮ নম্বর মিকিও তৈরি হয়ে গেছে। এরপরেই শুরু হয় আসল কাহিনি। পুরোপুরি বিপরীত স্বভাবের ১৭ ও ১৮ নম্বর মিকির অবস্থা নিয়ে এগোতে থাকে গল্প। 
মিকি সেভেন্টিন-এর চরিত্ররা। ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সএ সিনেমায় অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, মার্ক রাফেলো, নাওমি অ্যাকি, স্টিভেন ইউন প্রমুখ। মিকি চরিত্রে ছিলেন রবার্ট প্যাটিনসন। এক শব্দে বললে, দারুণ অভিনয় করেছেন তিনি। বিশেষ করে, দুই মিকির চারিত্রিক ভিন্নতা যেভাবে শরীরী ভাষায় ফুটিয়ে তুলেছেন রবার্ট প্যাটিনসন, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। ধনী রাজনীতিবিদের চরিত্রে মার্ক রাফেলো ছিলেন পুরোপুরি বিশ্বাসযোগ্য। মার্কের এই চরিত্রায়ন দেখে যে কারও বর্তমান বিশ্বে পরিচিত এমনতর ব্যক্তিত্বের সঙ্গে মিল খুঁজে পাওয়া স্বাভাবিক। এক কথায়, একেবারেই নিখুঁত ছিলেন হলিউডের এই গুণী অভিনেতা। এর বাইরে অন্যান্য প্রধান, অপ্রধান চরিত্রে রূপদানকারী অভিনয়শিল্পীরা এতটাই ভারসাম্যপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করেছেন যে, দর্শক হিসেবে তেমন বেমানান বোধ হয়নি খুব একটা।

সিনেমাটির পোস্টার। ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স‘মিকি সেভেন্টিন’ সিনেমায় পরিচালক বং জুন হো ভবিষ্যতের ক্যানভাসে এঁকেছেন এমন এক দুনিয়ার ছবি, যেখানে শ্রেণিবৈষম্য তৈরি হয়েছে প্রকটভাবে। এক মানুষই আরেক মানুষকে শোষণ করছে অবিশ্বাস্য মাত্রায়। মানুষের দাম মানুষের কাছেই এতটা কমে গিয়েছে যে, এক্সপেন্ডেবল তকমা দিতেও আপত্তি থাকছে না আর। ওই দুনিয়ায় কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে স্বাভাবিক ব্যবস্থা হিসেবে। উগ্র রাজনৈতিক দর্শনের অনুরাগীও মিলছে অকাতরে। এবার, বলুন তো, এসবের কোন কোন নিদর্শনের ইঙ্গিত এখনকার দুনিয়াতে এখনও দৃষ্টিগ্রাহ্য হচ্ছে না?

রবার্ট প্যাটিনসন। ছবি: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সসুতরাং, বোঝাই যাচ্ছে যে, ‘মিকি সেভেন্টিন’ দিয়ে পরিচালক বেশ স্পষ্টভাবেই রাজনৈতিক ও সামাজিক বার্তা দিতে চেয়েছেন। এটি অবশ্য স্বীকারও করেছেন বং জুন হো। তিনি এক সাক্ষাৎকারে বলেওছেন যে, ‘এই সিনেমার গল্পটি আসলে মিকির একটি যাত্রা, যার মধ্য দিয়ে মিকি ব্যক্তি হিসেবে ফের আত্মমর্যাদা অর্জন করে, মানুষ হিসেবে নিজের সম্মানটাকে ফিরে পায়।’

বক্স অফিসে খুব একটা সুবিধা অবশ্য করতে পারেনি ‘মিকি সেভেন্টিন’। ডিজিটাল রিলিজের আগে বেশ কষ্ট করেই শেষ পর্যন্ত কোনোমতে খরচ তুলতে পেরেছে। তবে পকেট ভর্তি পয়সাই তো দিনশেষে শেষ কথা নয়। আর তার বিরুদ্ধেই যে দাঁড়িয়েছে ‘মিকি সেভেন্টিন’। তাই কোনো সিনেমা দেখে কিছুটা ভাবতে চাইলে, মস্তিষ্কের নিউরনগুলোকে একটু ব্যস্ত করতে চাইলে দেখতেই পারেন এই সিনেমা। সময় নষ্ট হবে না, গ্যারান্টি। 

রেটিং: ৪.৬৫ / ৫.০০          

পরিচালক: বং জুন হো
গল্প: বং জুন হো ও এডওয়ার্ড অ্যাশটন
ধরন: সাই-ফাই ব্ল্যাক কমেডি
ভাষা: ইংরেজি
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ১৭ মিনিট
মুক্তি: মার্চ ২০২৫, প্রেক্ষাগৃহ/অ্যাপল টিভি প্লাস
প্রযোজনা সংস্থা: ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স, প্ল্যান বি এন্টারটেইনমেন্ট

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর