এসি চলবে, বাড়বে না বিদ্যুৎ বিল, কীভাবে?

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম

গরম যেন এবার তীব্র রূপেই ফিরে এসেছে। ঝড়-বৃষ্টি হলেও দিনের তাপদাহ একটুও কমছে না। দিনে একবার না একবার এসি চালানো যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে। আর দিনে চালানো শুরু হলে, কাল বা পরশু হয়তো রাতেও চালাতে হবে। কিন্তু এসি চালানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিদ্যুতের বিল। শুধু এসিই নয়, বাড়ির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রও তো নিত্যদিন চলছে। তাহলে উপায়?

চিন্তার কিছু নেই। কয়েকটা সহজ টিপস মেনে চললে এসি চলবে ঠিকই, কিন্তু বিল বাড়বে না। চলুন দেখে নেওয়া যাক সেই উপায়গুলো।

এসি পরিষ্কার রাখুন নিয়মিত

অনেকেই সার্ভিস ছাড়াই মাসের পর মাস এসি চালিয়ে যান। এতে এসির ভিতরে ধুলো জমে, বাতাস ঠিকভাবে বের হতে পারে না। ফলে যন্ত্রের ওপর চাপ পড়ে, বিদ্যুৎও লাগে বেশি।

প্রতি মাসে একবার ফিল্টার খুলে ভালো করে ধুয়ে ফেলুন। যাদের বাসায় ছাদে বা বারান্দায় আউটডোর ইউনিট আছে, সেটি যেন রোদে না থাকে সেদিকে খেয়াল রাখুন। ছায়ায় থাকলে কমপ্রেসার সহজে গরম হয় না। এসিও কম বিদ্যুৎ টানে।

ফ্যানের সাহায্য নিন

শুধু এসি নয়, সঙ্গে চালান ফ্যানও। এতে ঘরে ঠান্ডা বাতাস দ্রুত ছড়িয়ে পড়ে। এসির তাপমাত্রা একটু বাড়িয়ে দিলেও আরাম পাওয়া যায়। ফলে এসির ওপর চাপ কমে, বিদ্যুৎও বাঁচে।

তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রিতে রাখুন

অনেকেই ভাবেন, তাপমাত্রা যত কম, ঘর তত ঠান্ডা। কিন্তু এতে বিল বাড়ে অনেক বেশি। এসির থার্মোস্ট্যাট ২৩-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে সবচেয়ে কার্যকর হয়। এতে ঘর ঠান্ডা থাকবে, এসিও বেশি খাটবে না।

এসি ছাড়াও ঠান্ডা রাখা যায় ঘর

দিনের বেলায় দরজা–জানালা বন্ধ রাখুন। যেন বাইরের গরম বাতাস ঢুকতে না পারে। গাঢ় রঙের মোটা পর্দা ব্যবহার করুন। বিকেলে তাপ কমলে জানালা খুলে দিন। ঘরের বাতাস চলাচল করলে তাপ জমে থাকবে না।

আর দিনের আলোয় বাড়তি লাইট জ্বালিয়ে রাখার দরকার নেই। অপ্রয়োজনীয় আলো নিভিয়ে রাখুন। এটাও বিদ্যুৎ সাশ্রয়ের ভালো উপায়।

ছোট অভ্যাসে বড় সাশ্রয়

এসি চালিয়ে স্বস্তি পেতে চান? তাহলে একটু সচেতন হোন। যন্ত্রটা ঠিকঠাক চলছে কিনা দেখুন, দরকারে পরিষ্কার করুন। ফ্যান ব্যবহার করুন, তাপমাত্রা ঠিক রাখুন। দেখবেন ঘর ঠিকই ঠান্ডা থাকবে।

এই সহজ অভ্যাসগুলো মেনে চললেই এসিও চলবে, বিলও কমবে।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর