শাহরুখ খানের উজ্জ্বল ত্বকের রহস্য কী, জানেন?

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১০:০০ পিএম

বলিউডের ‘কিং খান’ শুধু অভিনয়েই নয়, বয়সের ছাপ ঠেকাতে ত্বকচর্চাতেও অনন্য। বয়স ৫৯ পেরোলেও তাঁর চেহারায় নেই ক্লান্তি বা বলিরেখা। বরং এক টানা দীপ্তি। কী সেই গোপন রহস্য? উত্তর একটাই, নিয়ম। বিলাসী প্রসাধনী নয়, শাহরুখ খান বিশ্বাস করেন কিছু মৌলিক যত্নেই লুকিয়ে থাকে চিরতরুণ থাকার সূত্র।

চারটি ধাপেই তারুণ্য ধরে রাখার মন্ত্র

নিয়মিত পানি পান

শাহরুখ বলেন, ‘পানি ছাড়া আমি চলতেই পারি না।’ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করেন তিনি। শুধু শরীর নয়, ত্বকও যেন পানির ছোঁয়ায় জেগে ওঠে। ত্বকে ব্যবহারের জন্য হালকা সিরামও তিনি বেছে নেন যেগুলো ত্বকে আর্দ্রতা ধরে রাখে।

বলিউডের ‘কিং খান’ শুধু অভিনয়েই নয়, বয়সের ছাপ ঠেকাতে ত্বকচর্চাতেও অনন্য। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ত্বক পরিষ্কার রাখা

দিন শেষে ত্বকে জমে থাকা ধুলা-ময়লা, মেকআপ বা সানস্ক্রিন পরিষ্কার করাটা অত্যন্ত জরুরি। শাহরুখ নিয়ম করে ‘ডাবল ক্লেনজিং’ করেন। প্রথমে মেকআপ রিমুভার দিয়ে, তারপর ফেসওয়াশ দিয়ে ত্বক ধোয়া।

ময়েশ্চারাইজার ব্যবহার

শীত, গ্রীষ্ম বা বর্ষা, প্রতিদিন সকালে ও রাতে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তিনি। এতে ত্বক নরম থাকে, বলিরেখা সহজে পড়ে না। আর রোদ বা বাতাসের ক্ষতি থেকেও রক্ষা পাওয়া যায়।

সানস্ক্রিন ব্যবহার

শাহরুখ বলেন, ‘‘সানস্ক্রিন ছাড়া আমি বাইরে যাই না।’ রোদে বা মেঘে ইউভি রশ্মি ত্বকে ক্ষতি করে। তাই এসপিএফ ৩০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন প্রতিদিন ব্যবহারে বিশ্বাস করেন তিনি।

হলিউডে পা রাখছেন কিং খান

এই বছরের মেট গালা অনুষ্ঠিত হবে ৫ মে, নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। যার থিম ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই ইভেন্টে হাজির থাকবেন শাহরুখ খান। তাঁর সঙ্গে থাকবেন ডিজাইনার সাব্যসাচী মুখার্জি।

তবে শুধু ফ্যাশন নয়, এবার শাহরুখের হলিউড যাত্রার কথাও শোনা যাচ্ছে। মার্ভেল লিকার @MarvelLeaks22 সম্প্রতি এমন একটি ইঙ্গিত দিয়েছেন। যেখানে বলা হয়েছে, এক মার্ভেল সিনেমায় শাহরুখকে দেখা যেতে পারে।

ত্বকে শাহরুখের মতো উজ্জ্বলতা চান?

তাহলে রাখুন চারটি অভ্যাস পর্যাপ্ত পানি পান, প্রতিদিন ত্বক পরিষ্কার, ময়েশ্চারাইজার ব্যবহার এবং সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া নয়। দামি কসমেটিক নয়, নিয়মিত যত্নই পারে আপনাকে রাখবে সময়ের ওপারে।

উজ্জ্বলতা আসে না প্রসাধনী থেকে, আসে অভ্যাস থেকে। এই কথাটাই যেন বারবার প্রমাণ করছেন শাহরুখ খান।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর