এক নজরে সবাইকে চমকে দিলেন নীতা আম্বানি, শুরু পান্নার ট্রেন্ড

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:০০ পিএম

২০২৪ সালের সবচেয়ে আলোচিত ফ্যাশন ট্রেন্ডগুলোর একটি ছিল পান্না বা এমারাল্ড। এই ট্রেন্ডের পেছনে বড় ভূমিকা রেখেছেন ভারতের সবচেয়ে ধনী পরিবারের কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তাদের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েতে এমন সব গয়না পরে হাজির হয়েছিলেন নিতা, যা দেখে চোখ ফেরানোই দায়।

এক অনুষ্ঠানে নীতাকে দেখা যায় হাতে বোনা কাঞ্চিপুরম শাড়ির সঙ্গে পান্না ও হীরের নেকলেস পরেছেন। সেই গয়নার দাম নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। অনেকে বলেন, এটার মূল্য অনেক দেশের জিডিপির সমান! গলায় ঝুলে থাকা বিশাল দুইটি পান্না দেখে মনে হয় যেন, আমরা কোনো রাজবাড়ির রানিকে দেখছি। এত বড় পান্না সাধারণত বইপত্রেই দেখা যায়, বাস্তবে নয়। কিন্তু নীতা আম্বানির এই গয়নাই বাস্তব করে তুলেছে সেই রূপকথা। শোনা যাচ্ছে, এই নেকলেসের দাম ৪০০ থেকে ৫০০ কোটি রুপি।

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ডিজাইনার বলমাঁনের পোশাকের সঙ্গে পরেন বুলগারির ২৪১ ক্যারেটের একটি পান্না নেকলেস। ছবি: ইনস্টাগ্রাম থেকে

শুধু নীতা নন, পুরো আম্বানি পরিবারই বিয়ের সময় পান্না রত্নে সেজেছিলেন। অনন্ত আম্বানি নিজের বিয়েতে পরে ছিলেন ৭২০ ক্যারেটের জাম্বিয়ান পান্না বসানো একটি ব্রোচ। যাতে ছিল বিখ্যাত ব্র্যান্ড কার্টিয়ের প্যান্থার নকশা। পান্নাকে ধরা হয় বিরল রত্ন। এটা হীরার চেয়েও প্রায় ২০ গুণ বেশি দুর্লভ।

এরপর ২০২৫ সালের মেট গালায় সেই পান্নার ঝলক আরও বড় পরিসরে দেখা যায়। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ডিজাইনার বলমাঁনের পোশাকের সঙ্গে পরেন বুলগারির ২৪১ ক্যারেটের একটি পান্না নেকলেস। এটি ব্র্যান্ডটির ‘পলিক্রোমা’ নামের নতুন সংগ্রহের অংশ। বিশাল সেই পান্না নিয়ে আলোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে।

সব মিলিয়ে, নীতা আম্বানির গয়না শুধু চোখ ধাঁধানো ছিল না। সেটি একেবারে নতুন করে দুনিয়ার ফ্যাশন মানচিত্রে পান্নাকে ফিরিয়ে এনেছে। রাজকীয় গয়নার এই ট্রেন্ডে এখন মুগ্ধ তারকারাও, ধনীদের কথাই তো ছেড়েই দিলাম।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর