প্রিন্সেস ডায়ানার সাহসী ফ্যাশন, মেট গালায় রাজকীয় প্রতিশোধের বার্তা

তারকায় ভরা মেট গালা আয়োজনে ১৯৯৬ সালে হাজির হয়েছিলেন এক বিশেষ অতিথি, প্রিন্সেস ডায়ানা। আর তাঁর পরা পোশাকটা হয়ে উঠেছিল ইতিহাস।

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:০০ পিএম

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এই লালগালিচার আয়োজনে বিশ্বের সবচেয়ে বিখ্যাত তারকারা অংশ নেন। তবে এই আয়োজনে অংশগ্রহণকারী সবচেয়ে স্মরণীয় এবং প্রভাবশালী নামগুলোর মধ্যে একটি হলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা।

১৯৯৬ সালে মেট গালায় অংশ নেওয়া ডায়ানার উপস্থিতি শুধু আলোচনাই নয়, বরং এই আয়োজনের জনপ্রিয়তা বাড়াতেও বড় ভূমিকা রেখেছিল। সে বছর ব্রিটিশ ভোগের সম্পাদক ও গালা সহ-সভাপতি লিজ টিলবেরিসের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি।

সেই সন্ধ্যায় ডায়ানার হাতে ছিল তাঁর বিখ্যাত নীল স্যাফায়ার এনগেজমেন্ট রিং। ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ডায়ানার ফ্যাশনে আসে নতুন এক ছাপ। আগের মতো নিয়ম মেনে চলা নয়, বরং নিজের মতো করে প্রকাশ। মেট গালার সেই সন্ধ্যায় তিনি পরেছিলেন ডিজাইনার জন গালিয়ানোর তৈরি ডিওর ব্র্যান্ডের এক নেভি রঙা স্লিপ ড্রেস। পোশাকে ছিল কালো লেসের কাজ। যা একসময়কার রাজকীয় প্রটোকল ভেঙে এনে দিয়েছিল এক নতুন বার্তা ‘আমি এখন নিজের পথেই হাঁটব।’

ডিজাইনার গালিয়ানো প্রথমে চেয়েছিলেন ডায়ানা গোলাপি রঙের পোশাক পরুন। কিন্তু ডায়ানা নিজের মতো সিদ্ধান্ত নেন। পরে জানা যায়, তিনি পোশাক থেকে কর্সেট অংশটাই খুলে ফেলেছিলেন, আর সেটি গালিয়ানো জানতেনও না! এভাবেই ডায়ানার সাজ হয়ে ওঠে আরও স্বতন্ত্র, আরও সাহসী।

ডিজাইনার গালিয়ানো চেয়েছিলেন ডায়ানা গোলাপি রঙের পোশাক পরুন কিন্তু ডায়ানা নিজের মতো সিদ্ধান্ত নেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সেই সন্ধ্যায় ডায়ানার হাতে ছিল তাঁর বিখ্যাত নীল স্যাফায়ার এনগেজমেন্ট রিং। যেটি পরে প্রিন্স উইলিয়াম কেট মিডলটনকে প্রস্তাব দেওয়ার সময় ব্যবহার করেন।

মেট গালায় ডায়ানার এই উপস্থিতি শুধু ফ্যাশনের কথা বলে না। এটি ছিল এক নারীর আত্মবিশ্বাসের, মুক্তির আর প্রতিশোধের গল্প। যেটা আজও অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর