কান উৎসবে গাজা গণহত্যার নিন্দা বিশ্ব তারকাদের

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৪২ পিএম

ফ্রান্সের সমুদ্রপাড়ে কান শহরে গতকাল ১৩ মে পর্দা উঠেছে বিশ্বের মর্যাদাকর কান চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে গাজায় চলমান ইসরাইলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্রের ৩৫০ জনেরও বেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

‌‘গাজায় গণহত্যা চলাকালীন আমরা চুপ করে থাকতে পারি না’—বেশ ক’জন ফিলিস্তিনিপন্থীর উদ্যোগে এই চিঠি প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র ‘লিবারেশন’ ও মার্কিন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্ক রাফালো, গাই পিয়ার্স, রাল্ফ ফিয়েনেস, মেলিসা বারেরা, ইয়োরগোস ল্যান্থিমোস, জাভিয়ের বারডেম, হান্না আইনবিন্ডার, পেড্রো আলমোদোভার, ডেভিড ক্রোনেনবার্গ, আলফোনসো কুয়ারন, মাইক লেই, অ্যালেক্স গিবনি, ভিগো মরটেনসেন, সিনথিয়া নিক্সন, রুবেন অস্টলুন্ডসহ আরও অনেকে।

চিঠিতে তাঁরা ইসরায়েলি বিমান হামলায় গাজার ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনার মৃত্যুর নিন্দা জানিয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার (১৫ মে) উৎসবে ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি পরিচালিত ‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ নামের একটি তথ্যচিত্র প্রদর্শিত হবে, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন এই ফটোসাংবাদিক।

সিনেমাকে ‌‘সামাজিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ কাজের একটি প্রজনন ক্ষেত্র’ উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিতে, প্রতিশ্রুতিবদ্ধ চলচ্চিত্র নির্মাণ এবং নিপীড়িত কণ্ঠস্বর রক্ষা করার আহ্বান জানান তারকারা।

চিঠিতে সবশেষে বলা হয়, ‘ফাতমার জন্য, যারা হেলায় মৃত্যুবরণ করেছে তাদের সকলের জন্য। সিনেমার কর্তব্য তাদের বার্তা বহন করা, আমাদের সমাজকে প্রতিফলিত করা। অনেক দেরি হওয়ার আগেই আসুন আমরা পদক্ষেপ নিই।’

এদিকে, আয়োজকরা জানান, কান চলচ্চিত্র উৎসবের এবারের জুরি প্রধান জনপ্রিয় ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে তাঁর মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনি এটি সমর্থন করেননি এবং ফ্রান্সের সংবাদমাধ্যম লিবারেশন তাঁর নাম প্রকাশ করেনি।

প্রসঙ্গত, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। এবারের উৎসবে লালগালিচা, ক্যামেরার ঝলকানি আর গ্ল্যামার ছাপিয়ে আলোচনায় থাকছে রাজনীতি, সামাজিক আন্দোলন, যুদ্ধ আর নারীর কণ্ঠস্বর।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর