ক্যারি ব্র্যাডশ’র বিখ্যাত পোশাকে গ্রিসের রাজকুমারী অলিম্পিয়া

আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:৩০ পিএম

গ্রিসের রাজকুমারী মারিয়া অলিম্পিয়া যেন ফিরে গেলেন ৯০-এর দশকের নিউইয়র্ক শহরে। জনপ্রিয় একটি টেলিভিশন সিরিজের প্রধান চরিত্র ক্যারি ব্র্যাডশ যেই ‘নেকেড ড্রেস’ পরে ছিলেন, সেই বিখ্যাত পোশাকেই দেখা গেল অলিম্পিয়াকে।

এই পোশাকটি তৈরি করেছিলেন নামকরা ডিজাইনার ডোনা কারান, ১৯৯৯ সালের সামার ফ্যাশন শোতে। এটি ছিল হালকা গোলাপি রঙের এক ধরনের পাতলা, শরীরঘেঁষা পোশাক। উপরের অংশটা ছিল স্ট্র্যাপলেস এবং নিচের অংশে ছিল এক পাশে লম্বা স্লিট। সঙ্গে পরেছিলেন গোলাপি হিল জুতা, যার সামনের অংশে ছিল ছোট গোলাপ ফুলের মতো সাজ।

অলিম্পিয়া ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আই কুড্ন্ট হেল্প বাট ওয়ান্ডার…’ ক্যারি ব্র্যাডশ’র বিখ্যাত সংলাপ। এক ঝলকে মনে হচ্ছিল, যেন ক্যারিই ফিরেছেন রাজকুমারীর রূপে।

ক্যারি ব্র্যাডশ যেই ‘নেকেড ড্রেস’ পরে ছিলেন, সেই বিখ্যাত পোশাকেই দেখা গেল অলিম্পিয়াকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কে এই অলিম্পিয়া?

অলিম্পিয়া হলেন গ্রিসের রাজপুত্র পাভলোস এবং তাঁর স্ত্রী মেরি চ্যান্টালের একমাত্র মেয়ে। তিনি একজন ফ্যাশন মডেল হিসেবেও কাজ করছেন। রাজকীয়তার পাশাপাশি তাঁর ফ্যাশনও বেশ প্রশংসিত।

ক্যারি ব্র্যাডশ, এক ফ্যাশন আইকন

ক্যারি ব্র্যাডশ চরিত্রটি বহু বছর ধরে ফ্যাশনপ্রেমীদের অনুপ্রেরণা দিয়ে আসছে। তাঁর পোশাক নির্বাচন ছিল সাহসী, বৈচিত্র্যময় এবং ট্রেন্ডের বাইরে। এখনো অনেক তারকা তাঁর পুরনো পোশাকগুলো নতুনভাবে পরিধান করে শ্রদ্ধা জানাচ্ছেন।

সম্প্রতি আরেক তারকা জেনা ওর্তেগা পরেছিলেন ক্যারির আরেকটি জনপ্রিয় পোশাক। ভিনটেজ ক্রিশ্চিয়ান ডিওরের একটি কালেকশন। যেটা প্রথম দেখা গিয়েছিল ২০০০ সালের প্যারিস ফ্যাশন উইকে।

ফ্যাশন ফিরে ফিরে আসে

অলিম্পিয়ার এই সাজ দেখিয়ে দিল, ফ্যাশন কখনো পুরনো হয় না। সময় বদলালেও ডিজাইন আর স্টাইল বারবার ফিরে আসে। নতুনভাবে, নতুন কোনো মানুষকে কেন্দ্র করে।

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
গোয়াংজু যাওয়ার আগে সবাই একটা ভুল করে। ভুলটা হলো, তারা ভাবে চীনে যাচ্ছে। আসলে তারা যাচ্ছে একটা বিশাল বাজারের ভেতরে। এই পার্থক্যটা বুঝতে আমার তিন দিন লেগেছিল। ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে তখন অবশ্য এসব...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর