কান উৎসবের লালগালিচায় থাকবে না নগ্ন পোশাক, ফ্ল্যাট জুতা, লম্বা গাউন

আপডেট : ১৩ মে ২০২৫, ০৩:৪৬ পিএম

মেট গালার ঝলমলে আলো ম্লান হতে না হতেই শুরু হলো আরেকটি ফ্যাশনের মহোৎসব, কান চলচ্চিত্র উৎসব। তবে এবারের কান যেন রঙিন পোশাকের নয়, বরং কড়া নিয়মের উৎসব। ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত চলবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। আর তার আগেই ঘোষণা এসেছে নতুন ড্রেস কোডের। লালগালিচায় আর দেখা যাবে না নগ্ন পোশাক, ফ্ল্যাট জুতা আর লম্বা গাউন।

চলতি বছর প্রথমবারের মতো উৎসব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে নগ্ন পোশাক নিষিদ্ধ। এমন কোনো পোশাক, যা শরীরের অধিকাংশ অংশ উন্মুক্ত করে বা যাকে ‘ন্যুড ড্রেসিং’ বলা যায়। তার জায়গা এবার লালগালিচায় নেই।

অতিরিক্ত ঝলমলে লম্বা ট্রেইনসহ গাউনও বাদ পড়েছে। কারণ? উৎসব কর্তৃপক্ষের ভাষায়, এগুলো শুধু দর্শনীর চোখের আনন্দই নয়, ভিড়ের ভেতর চলাফেরাতেও বড় বাধা তৈরি করে।

কী পরা যাবে, কী নয়

যারা গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মতো বড় সন্ধ্যা প্রিমিয়ারে আমন্ত্রণ পেয়েছেন, তাঁদের জন্য পোশাকের ক্ষেত্রে এবার কঠোরতা আরও বেশি। নারীদের জন্য রাজকীয় গাউন আর পুরুষদের জন্য টাক্সেডো নির্ধারণ করা হয়েছে। ব্যক্তিত্ব আর শৈলীতে কিছুটা ভিন্নতা আনা গেলেও, তা হতে হবে মার্জিত আর শালীন। একটা কালো ককটেল ড্রেস, গাঢ় রঙের প্যান্টসুট কিংবা নিখুঁত কাটিংয়ের আধুনিক পোশাক পরতেই পারেন। যদি সেটি যথেষ্ট পরিপাটি হয়।

জুতা নিয়ে পুরোনো বিতর্ক

কান চলচ্চিত্র উৎসব মানেই শুধু গাউন, গয়না আর গ্ল্যামার নয়। পোশাকের প্রতিটি অংশ নিয়ে থাকে আলাদা নজরদারি। আর তার মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো জুতা। জুতার ব্যাপারে কান উৎসবের রয়েছে নির্দিষ্ট নিয়ম। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, হিল জুতা বা পরিপাটি ফ্ল্যাট জুতা পরা যাবে। তবে খুব বেশি সাধারণ জুতা যেমন স্নিকারস, স্যান্ডেল বা অফিসের জুতা চলবে না।

তবে এই বিষয়টি একদিনে আলোচনায় আসেনি। পুরোনো এক বিতর্ক এখনো কানের লালগালিচায় রয়ে গেছে। কয়েক বছর আগে কান চলচ্চিত্র উৎসবে এমন কিছু নারী অতিথিকে লালগালিচায় ঢুকতে দেওয়া হয়নি। কারণ তাঁরা হাই হিল না পরে এসেছিলেন। অনেকেই বেছে নিয়েছিলেন মার্জিত ফ্ল্যাট জুতা। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁদের থামিয়ে দেন।

তখন এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। একটি উৎসবে কি জুতার হিলের উচ্চতা নিয়েও শর্ত থাকতে পারে? এই ঘটনাকে অনেকেই বলেছিলেন ‘অলিখিত হাই হিল নীতি’। যদিও উৎসব কর্তৃপক্ষ সরাসরি কোনো নীতির কথা স্বীকার করেনি। তবুও বিষয়টি থেকে যায় আলোচনার কেন্দ্রে। চলতি বছরেও উৎসব কর্তৃপক্ষ বলছে, জুতা হতে হবে মার্জিত ও উৎসবের মর্যাদার উপযোগী। তবে হিল বাধ্যতামূলক নয়। তবুও পুরোনো অভিজ্ঞতার কারণে অনেকেই দ্বিধায় আছেন।

নিয়ম মানবেন সবাই?

নতুন নিয়ম মানতে উৎসব অতিথিরা কতটা প্রস্তুত, সেটা সময়ই বলে দেবে। তবে কান মানেই তো একটু ব্যতিক্রমী স্টাইল! তাই কেউ কেউ নিয়ম ভেঙে সাহসী ফ্যাশন করবেন না, তা বলা যায় না।

কান উৎসবে এবার আর শুধু কে কেমন পোশাক পরলেন তা নয়। বরং কে কতটা নিয়ম মেনে চলেছে, সেটাই আলোচনার কেন্দ্র। নগ্ন পোশাক নয়, ফ্ল্যাট জুতা নয়, এবারের লালগালিচায় থাকবে মার্জিত সৌন্দর্য আর শালীনতার প্রতিচ্ছবি।

তথ্যসূত্র: টাইমস নাও, সিএনএন, ইয়াহু নিউজ

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর