ক্ষমা চাইলেন শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়া

আপডেট : ১৬ মে ২০২৫, ০৭:০৯ পিএম

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার মধ্যে ঘটে যাওয়া এক তিক্ত অভিজ্ঞতা অবশেষে মীমাংসা হয়েছে অভিনয়শিল্পী সংঘের সালিশি বৈঠকে। বৃহস্পতিবার (১৫ মে) সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই বৈঠক, যেখানে দুজনেই উপস্থিত ছিলেন। সালিশে অভিযোগ শোনার পর দু’পক্ষই নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। পরে তারা ভিডিও বার্তায়ও ক্ষমা চেয়ে জানান, ভবিষ্যতে এমন কিছু আর ঘটবে না।

প্রসঙ্গত, অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।

‘আমি যা করেছি, তার জন্য লজ্জিত’ — শামীম
ঘটনার বিষয়ে শামীম হাসান সরকার বলেন, ‘কিছুদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি তাকে বকা দিয়েছিলাম, খারাপ ভাষা ব্যবহার করেছিলাম। এরপর তার সঙ্গে দেখা করে আমি দুঃখ প্রকাশ করেছি। আমি সত্যিই লজ্জিত। এটা আমার করা ঠিক হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিল্পী সংঘে বসেছি, ভাইয়া-আপুদের সঙ্গে কথা বলেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন কোনো আচরণ আর হবে না। আমি নিজেকে বদলে ফেলতে চাই। যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে সবাই আমাকে ক্ষমা করবেন।’

শামীমকে সতর্ক করেছে শিল্পী সংঘ
অভিনয়শিল্পী সংঘের নিয়মিত সদস্য শামীম হাসান সরকার। সংগঠনের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের পুনরাবৃত্তি হলে সদস্যপদ বাতিলের কথাও জানানো হয়। শামীম বলেন, “সংঘ থেকে আমাকে সতর্ক করা হয়েছে। আমিও কথা দিয়েছি, এটা আর হবে না।”

‘আমারও ভুল ছিল’ — প্রিয়াঙ্কা প্রিয়া
প্রিয়াঙ্কা প্রিয়াও সালিশে অনুতপ্ত মনোভাব প্রকাশ করে বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বোঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

‘ধর্ষণের অভিযোগ সত্য নয়’ — প্রিয়াঙ্কা
প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। তবে পরবর্তীতে তিনি নিজেই স্বীকার করেন, কিছু অভিযোগ সত্য নয়। তিনি বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম, সেটা ঠিক হয়নি।’

অভিনয়শিল্পী সংঘ জানায়, এই ঘটনায় তারা মর্মাহত। সংঘ মনে করে, ব্যক্তিগত মনোমালিন্য দ্রুত সমাধান না হলে সেটি শিল্পমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সংঘের বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর