‘সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ’, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশ বাঁধন

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:০৪ পিএম

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজেকে সে সময় আন্দোলনে শিল্পীদের ‘সমন্বয়ক’ হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কারণ তার পোস্টে এখন ঘোর হতাশা।

তিনি লিখেছেন, ‘কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ, যেখানে থাকবে সততা, থাকবে আশার আলো। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।’

এ বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আমরা যখন জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, তখন একটা আশা ছিল মনে, একটা উত্তেজনা ছিল, একটা পরিবর্তনের ইচ্ছা ছিল। এখন সেই আশা চূর্ণবিচূর্ণ। আমি বিশ্বাস করেছিলাম, পরিবর্তন সম্ভব। আমি খুবই ইতিবাচক একজন মানুষ। আমার মনে হয়েছিল যে পরিবর্তনটা বুঝি শুরু হবে। কিন্তু শুরুটাও হলো না।’

আন্দোলনে বাঁধন বর্তমান সরকার নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি। বাঁধনের ভাষায়, ‘আমি এটাও মনে করেছিলাম, এই সরকারও সব করবে না। একটা নির্বাচিত সরকার করবে। একটা কাঠামো তৈরি করে দিয়ে যাবে, এরপর যে সরকার আসবে, তার কাজটা যাতে আরেকটু বেগবান হয়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, এই সরকার ব্যর্থতার দিকে চলে যাচ্ছে।’

বাঁধন। ছবি: সংগৃহীত এদিকে, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধনের অভিনীত নতুন সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। বাঁধনের ভাষায়, এটি একটি বাণিজ্যিক ধাঁচের ছবি, যেখানে রয়েছে গান, রোমাঞ্চ, থ্রিল ও সাসপেন্স।

এই সিনেমার বিষয়ে বাঁধন বলেন, ‘আমার জন্য এটা আলাদা অভিজ্ঞতা; কারণ, কখনো পুলিশের চরিত্র করিনি। এখানে লিড চরিত্র করেছি, তা–ও একটা মেয়ের ওপর পুরো গল্প। সাধারণত আমাদের এখানে নারীকেন্দ্রিক সিনেমা এখন হয় না। ওই জায়গা থেকে আমার কাছে আলাদা লেগেছে।’

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর