বাপ্পা মজুমদারের বাসায় আগুন, স্ত্রী-সন্তানসহ অল্পের জন্য রক্ষা

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:৫০ পিএম

বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও সন্তানসহ অল্পের জন্য রক্ষা পান তিনি।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাপ্পা জানান, আগুন লাগে ভবনের নিচতলায়। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করতেই চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার ঘনত্ব এত বেশি ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। আতঙ্কিত হয়ে পড়েন তিনি। মুখে আগুনের আঁচও এসে লাগে।

তিনি বলেন, ‘নিচে আগুন লাগার পর আমাদের ফ্লোরটা ধোঁয়ায় ভরে যায়। আমরা সবাই মিলে বারান্দায় গিয়ে দাঁড়াই। প্রচণ্ড ধোঁয়া আর উত্তাপে কিছু বুঝে উঠতে পারছিলাম না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। মূলত ফায়ার সার্ভিস দ্রুত চলে আসাতেই এ বিপদ এড়ানো সম্ভব হয়েছে।’

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ। তারা যদি দ্রুত পদক্ষেপ না নিত, কী যে হতো ভাবতেই শিউরে উঠছি! এটি একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

এ দম্পতি তাদের দুই সন্তান নিয়ে ভবনটিতে বসবাস করেন। 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর