একাধিক গোয়েন্দা সংস্থার এজেন্ট বাঁধন!

আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:২৫ পিএম

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও আলোচনায়। এবার তিনি মুখ খুলেছেন নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া নানা গুজব নিয়ে—যেখানে কখনও তাঁকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর, কখনও মার্কিন ‘সিআইএ’, আবার কখনও ইসরায়েলের ‘মোসাদ’ এজেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে!

ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বাঁধন লেখেন, ‘কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ন্যায়ভিত্তিক, সৎ ও আলোকিত দেশের। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।’

এরপরই তিনি উল্লেখ করেন, ২০২১ সালে বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করার সময় তাঁকে নিয়ে ছড়িয়ে পড়ে ‘র’ এজেন্টের গুজব। ‘আমি তখন একজন গর্বিত র এজেন্ট ছিলাম—কারণ আমি টাবুর সঙ্গে বিশাল ভরদ্বাজের সিনেমায় অভিনয় করছিলাম। কিন্তু প্রিমিয়ারে যেতে পারিনি, কারণ ভারতীয় হাইকমিশন পাঁচবার আমার ভিসা প্রত্যাখ্যান করেছিল’—বলেন তিনি।

বাঁধনের দাবি, তাঁর এক সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ইউএস অ্যাম্বাসির একটি অনুষ্ঠানে ভিপি নূরের সঙ্গে তোলা ছবি নিয়ে ভারতের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন। শেষ পর্যন্ত দেশের কিছু ‘উচ্চপদস্থ’ বন্ধুর সহায়তায় এক মাসের একটি সিঙ্গেল এন্ট্রি ভিসা মিলেছিল। তবে কলকাতার এক জনপ্রিয় অভিনেত্রীর ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি, যদিও নাম উল্লেখ করেননি।

এরপর বাঁধনের নাম জড়ানো হয় একের পর এক গোয়েন্দা সংস্থার সঙ্গে। তাঁর ভাষ্য, ‘জুলাই বিপ্লবের সময় বলা হলো আমি সিআইএ এজেন্ট; মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডির কাছ থেকে টাকা নিয়েছি—এই অপবাদও দেওয়া হলো। পরে জামায়াত এজেন্ট বলা হলো, কারণ আমি তাদের এক নেতার একটি ভিডিও শেয়ার করেছিলাম। কেউ কেউ তো বলল, আমি মোসাদের হয়েও কাজ করছি! আর গতরাতে আবার ‘র’ এজেন্ট হয়ে গেলাম!’’

সবশেষে অভিনেত্রী আক্ষেপ করে লেখেন, ‘কী এক সমাজে আমরা বাস করি! যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসে না, তারা ভাবে যে অন্য কেউও ভালোবাসে না।’

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর