শুটিংয়ে ফিরলেন মৌসুমী 

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:১৪ পিএম

ঢালিউডে তিনি ‘প্রিয়দর্শিনী’। ছিলেন আলো ছড়ানো এক নায়িকা। কিন্তু হঠাৎ করেই যেন সব আলো নিভে গিয়েছিল। মৌসুমী! শুটিং সেটে নেই, কোনো খবরও নেই। গুঞ্জন ওঠে—চিত্রনায়িকা মৌসুমী বুঝি অভিনয়কে বিদায় জানিয়েছেন! সেটা আরও স্পষ্ট হয় স্বামী চিত্রনায়ক ওমর সানীর বক্তব্যেও। জানান, অভিনয়কে বিদায় জানিয়েছেন মৌসুমী।

এদিকে, দুই বছর ধরে পর্দার আড়ালে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মায়ের অসুস্থতা, মেয়ের পড়াশোনা, আর পারিবারিক দায়িত্বে ডুবে থাকা এক মৌসুমী। সবমিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন, বিদায় বুঝি সত্যিই হলো!

না! ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা।

নিউইয়র্কের লং আইল্যান্ডের ভার্জিনিয়ায় শুটিং হলো ‘পিএস চাই সুন্দরী’ নামে একটি টেলিছবির। পরিচালনায় হাসান জাহাঙ্গীর, অভিনয়ে তাঁর সঙ্গে আছেন আকাশ রহমান। আর মাঝখানে নির্বিঘ্ন নীরবতা ভেঙে হাজির সেই প্রিয় মুখ— মৌসুমী।

শুটিংয়ের একটি মুহূর্ত শেয়ার করে হাসান জাহাঙ্গীর লিখেছেন, ‘শুটিংয়ের সময় মৌসুমীর কাছে মনে হয়েছে, যেন তিনি কখনোই ক্যামেরা থেকে দূরে ছিলেন না!’

টেলিছবিটির প্রযোজক হিসেবে আছেন আকাশ রহমান।তিনি জানান, কাজটির সিডিউল মেলাতে প্রায় দেড় বছর সময় নিয়েছেন মৌসুমী। অবশেষে সেটি সম্পন্ন হলো।

জানা গেছে, এটিভি (ইউএসএ)-এর ঈদ আয়োজনে প্রচার হবে টেলিছবিটি। শুধু তাই নয়, একটি নাটকেও দেখা যাবে মৌসুমীকে। অর্থাৎ তিনি ফিরেছেন। একেবারে কাজ নিয়ে, পরিকল্পনা নিয়ে, নতুনভাবে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর