ঈদে টিভির পর্দায় ‘পেয়ারার সুবাস’ ও ‘সুড়ঙ্গ’

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

ঈদুল আজহা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দীপ্ত টিভি। দর্শক-প্রশংসিত দুটি ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে চ্যানেলটির পর্দায়। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’, অন্যটি রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’। 

ঈদের দিন দুপুর ১টায় প্রচার হবে পেয়ারার সুবাস। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন জয়া আহসান, তারিক আনাম খান ও আহমেদ রুবেল। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় দেখা যাবে সুড়ঙ্গ। জুটি বেঁধে অভিনয় করেছেন আরফান নিশো ও তমা মির্জা । 

এ ছাড়াও দীপ্তর পর্দায় ঈদুল আজহায় থাকছে আরও কিছু সিনেমা। ঈদের দিন সকাল ৯টায় প্রচার হবে চলচ্চিত্র ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। পরিচালনা করেছেন এফ আই মানিক। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। 

২য় দিন সকাল ৯টায় রয়েছে ‘তুমি আমার মনের মানুষ’। নির্মাতা আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ৩য় দিন সকাল ৯টায় দেখা যাবে ‘আশিকী’। পরিচালনা করেছেন অশোক পতি। অভিনয়ে অঙ্কুশ হাজরা ও নুসরাত ফারিয়া। এদিন দুপুর ১টায় থাকছে ‘তুফান’। পরিচালনা করেছেন রায়হান রাফি। মুখ্য ভূমিকায় রয়েছেন শাকিব খান, মিমি চক্রবর্তী ও নাবিলা। 

গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদের ৪র্থ দিন সকাল ৯টায় প্রচার হবে ‘মিশন এক্সট্রিম’। যৌথভাবে পরিচালনা করেছেন সানি সারোয়ার ও ফয়সাল আহমেদ। অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী। এদিন দুপুর ১টায় প্রচার হবে ‘বাদশা’। সিনেমাটি পরিচালনা করেছেন বাবা যাদব। অভিনয়ে জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস। ৫ম দিন সকাল ৯টায় থাকছে ‘স্নেহ’। পরিচালনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী, শাবানা, আলমগীর। এদিন দুপুর ১টায় দেখা যাবে ‘ওমর’। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে শরীফুল রাজ ও দর্শনা বণিক। 

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় থাকছে ‘পোড়ামন ২’। পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয়ে সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ। এদিন দুপুর ১টায় প্রচার হবে ‘রোমিও বনাম জুলিয়েট’। পরিচালনায় অশোক পতি। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় থাকছে ‘দুই বধূ এক স্বামী’। পরিচালনা করেছেন এফআই মানিক। অভিনয়ে মান্না, মৌসুমী, শাবনূর। এদিন দুপুর ১টায় রয়েছে ‘শান’। এম রাহিম পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর