পাকা আমের কুলফি

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:২১ পিএম

এখন আমের সময়। পাকা আমের ঘ্রাণে ভরে ওঠে মন। বাজারে গেলেই চোখে পড়বে হরেক রঙের আম। পাকা আমের মজাদার এই রেসিপি পাঠিয়েছেন সানজিদা বিনতে হাফিজ।

 

উপকরণ

পাকা আম ৪ টি, তরল দুধ ৫০০ গ্রাম, গুঁড়ো দুধ ১০০ গ্রাম, কনডেন্স মিল্ক ১০০ গ্রাম, এলাচ গুড়া ১ চিমটি।

 

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে তরল দুধ জাল করে নিন। দুধ ফুটে উঠলে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে দানা বেঁধে না যায়। ঘন হয়ে আসলে কনডেন্স মিল্ক দিয়ে দিন এবং ১০ থেকে ১৫ মিনিট ভালোভাবে জাল দিন। এটি নাড়তে হবে যাতে পাত্রের লেগে না যায়। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এলাচ গুঁড়া দিয়ে ৫ মিনিট নেড়ে নামিয়ে নিন।

 

এবার আমগুলোর মুখের অংশ অল্প করে কেটে ভেতর থেকে শুধু আঁটিটা বের করে নিন। খেয়াল রাখতে হবে আম যেন বের হয়ে না আসে। এখন আঁটির ফাঁকা অংশে দুধের মিশ্রণটি দিয়ে দিন এবং মুখের অংশটা সুন্দর করে আটকিয়ে ৮ ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে আম ছিলে স্লাইস করে কেটে নিলেই তৈরি হবে দারুণ স্বাদের পাকা আমের কুলফি।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর