জমি কিনবেন? আইন জানুন, প্রতারণা এড়ান

আপডেট : ০১ জুন ২০২৫, ০২:০৮ পিএম

বাংলাদেশে জমি কেবল একটি স্থাবর সম্পত্তি নয়, এটি আবেগ ও উত্তরাধিকার এবং আর্থ-সামাজিক স্থিতির প্রতীক। বহু মানুষ তাঁদের জীবনের সঞ্চয় ব্যয় করে একটি জমি কেনেন নিজের বাড়ি তৈরির স্বপ্নে, ভবিষ্যতের নিরাপত্তার আশায়। কিন্তু সেই স্বপ্ন অনেক সময় ভেঙে চুরমার হয় প্রতারণা, জালিয়াতি কিংবা আইনি জটিলতায়। তাই দেশের আদালতগুলোতে জমি সংক্রান্ত মামলা জমা পড়ছে শত শত।

জাতীয় ভূমি কমিশনের (২০২৪) এক পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশের মোট দেওয়ানি মামলার প্রায় ৬০ শতাংশই ভূমি সংক্রান্ত। ঢাকার জেলা জজ কোর্টে শুধু ২০২৩ সালেই জমি সংক্রান্ত নতুন মামলার সংখ্যা ছিল ১৪ হাজার ২০০। আর এসব মামলার পেছনে মূলত কাজ করে তিনটি বিষয়– ১. জাল দলিল ২. মালিকানা জটিলতা এবং ৩. খতিয়ানের অসামঞ্জস্য।

এক্ষেত্রে একজন সচেতন নাগরিকের জন্য আইনি জ্ঞান থাকা যেমন অপরিহার্য, তেমনি জমি কেনার আগে যথাযথ যাচাই-বাছাই ও আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।

জমির মালিকানা যাচাই: শুরু হোক নথি থেকে

জমি কেনার আগেই নিশ্চিত হতে হবে জমির প্রকৃত মালিক কে। কাগজপত্র দেখে খুশি হওয়া চলবে না—প্রত্যেকটি নথির পূর্ণ যাচাই প্রয়োজন। এ ক্ষেত্রে যাচাই করতে হবে–

১. CS, SA, RS এবং হাল খতিয়ান।

২. দাগ নম্বর ও খতিয়ানের মিল।

৩. দলিলের সত্যতা (জেলা রেজিস্ট্রি অফিসে যাচাই)।

৪. Mutation সার্টিফিকেট ও নামজারি।

৫. আদালতের কোনো নিষেধাজ্ঞা (Lis Pendens) আছে কি না।

৬. ভূমিকর পরিশোধের রসিদ (DCR)।

৭. প্রয়োজন সার্ভেয়ার বা ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে জমির ম্যাপের মিল।

রেজিস্ট্রি ছাড়া মালিকানা নেই

অনেকেই বায়নাপত্র বা সরল চুক্তিপত্রের মাধ্যমে জমি কেনেন, কিন্তু আইনি মালিকানা তখনই হয় যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। আইন অনুযায়ী–

  • Transfer of Property Act, 1882 এর ধারা অনুযায়ী, যে কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য রেজিস্ট্রি বাধ্যতামূলক।
  • Registration Act, 1908 অনুসারে, নির্দিষ্ট ফি ও স্ট্যাম্প ডিউটি পরিশোধ করে রেজিস্ট্রেশন ছাড়া দলিল কার্যকর হয় না।
  • একটি দলিল রেজিস্ট্রি হলে তবেই সেটি আইনি দলিল হিসেবে গৃহীত হয়, আদালতে উপস্থাপনযোগ্য হয় এবং মালিকানা প্রমাণে কার্যকর হয়।

অভিজ্ঞ আইনজীবীদের মতামত: ‘প্রথমে যাচাই, পরে বায়না’। জমি সংক্রান্ত প্রতারণা রোধে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। শুধু টাকা বাঁচানোর আশায় সরাসরি দালাল বা পরিচিতজনের মাধ্যমে জমি কেনা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে।

এ বিষয়ে ঢাকার দেওয়ানি আদালতের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, আমার কাছে এমন অনেক মক্কেল আসেন, যারা জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই চুক্তি করেন, পরে মামলা হয়েছে। তারা তখন এসে বলেন ‘আমার তো দলিল আছে!’ কিন্তু দলিল থাকলেই আপনি মালিক নন। মালিকানা মানে দখল, খতিয়ান, মিউটেশন এবং রেজিস্ট্রি সব একসাথে থাকা।

অ্যাডভোকেট রুবাইয়া সুলতানা দীর্ঘদিন জমি প্রতারণা মামলা পরিচালনা করছেন, তিনি বলেন, ‘এখনকার প্রতারকরা অনেক আধুনিক। ‘Power of Attorney’ জাল বানিয়ে জমি বিক্রি করছেন। এমনকি সরকারি খাস জমিও নানা কৌশলে সাধারণ মানুষকে বুঝিয়ে বিক্রি করে দিচ্ছেন। আইন না জানা মানুষ একবার ফেঁসে গেলে বের হতে ৫-১০ বছর লেগে যায়।’

সাধারণ প্রতারণার কৌশল জানুন, সাবধান থাকুন

নিচের প্রতারণাগুলো জমি কেনার ক্ষেত্রে বারবার দেখা যায়:

১. একই জমি একাধিকবার বিক্রি।

২. মৃত ব্যক্তির নামে দলিল রেজিস্ট্রি করা।

৩. Forged বা জাল Power of Attorney ব্যবহার।

৪. Mutation জাল কাগজে সম্পন্ন দেখানো।

৫. সরকারি বা খাস জমি ব্যক্তিগত জমি বলে বিক্রি।

এই প্রতারণাগুলো বুঝতে হলে প্রতিটি কাগজ ভালোভাবে বিশ্লেষণ করা দরকার। সন্দেহজনক কিছু দেখলেই তা আইনজীবীর মাধ্যমে যাচাই করিয়ে নিতে হবে।

ডিজিটাল তথ্য ও সরকারি সহায়তা:

আপনার হাতের নাগালে সরকার বর্তমানে ভূমি ব্যবস্থাকে ডিজিটাল করার নানা উদ্যোগ নিয়েছে। আপনি ঘরে বসেই জমির তথ্য যাচাই করতে পারেন। এ বিষয়ে উপকার পাওয়া যাবে নিচের প্ল্যাটফর্ম থেকে-

  • www.land.gov.bd: ভূমি সংক্রান্ত নির্দেশিকা ও আইন।
  • www.eporcha.gov.bd: খতিয়ান ও ম্যাপ দেখা।
  • ইউনিয়ন ভূমি অফিস বা AC (Land) অফিস: স্থানীয় স্তরে যাচাই ও সাহায্য।
  • জেলা ও উপজেলা লিগ্যাল এইড অফিস: বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা সহায়তা।
  • ভূমি হেল্পলাইন: ১৬১২২ (সরকারি হেল্প ডেস্ক)।

কী করবেন জমি কেনার সময়?

  • খতিয়ান যাচাই করুন।
  • রেকর্ড ও দাগ নম্বর মিলিয়ে দেখুন।
  • Mutation ঠিক আছে কি না খতিয়ে দেখুন।
  • দলিল রেজিস্ট্রি বাধ্যতামূলক করুন।
  • জমির উপর কোনো মামলা/নিষেধাজ্ঞা আছে কি না নিশ্চিত হন।
  • আইনজীবীর পরামর্শ নিন।
  • সরকারি সাইট ও ভূমি অফিস থেকে তথ্য সংগ্রহ করুন।

জমি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। এক্ষেত্রে একটি ভুল সিদ্ধান্ত আপনার বছরের পর বছর সঞ্চিত অর্থ ও শান্তি কেড়ে নিতে পারে। একজন সচেতন নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা রাখা এবং নিজেকে সুরক্ষিত রাখতে আইন জানা অপরিহার্য।

জমি কেনার আগে চোখ বন্ধ করে নয় চোখ খুলে, নথি খুলে, এবং আইনজীবীর পরামর্শে কিনুন। প্রতারকরা জানেন আপনি কী জানেন না। তাদের সবচেয়ে বড় শক্তি আপনার অজ্ঞতা। তাই আইন জানুন, জমি কিনুন নিরাপদে।

লেখক: এল.এল.বি, শিক্ষানবিশ আইনজীবী

সড়কে আইন না মানা এবং ট্র্যাফিক শৃঙ্খলা ভঙ্গ এই দুই সমস্যা এখন নিত্যদিনের চিত্র। অবৈধ যানবাহন চালানো, সিটবেল্ট বা হেলমেট ছাড়া চলা, অতিরিক্ত গতি, ট্র্যাফিক সিগন্যাল ভঙ্গ, মাদকাসক্ত অবস্থায়...
পরিকল্পিত হত্যা বলতে বোঝায় এমন হত্যাকাণ্ড যা পূর্বপরিকল্পিত, অর্থাৎ অপরাধীর পক্ষ থেকে আগে থেকে চিন্তা-ভাবনা ও সাজানো পরিকল্পনার মাধ্যমে সংঘটিত হয়। এটি সাধারণ হত্যা থেকে আলাদা, কারণ এখানে হত্যার...
বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর প্রভাব আমাদের জীবনের সর্বত্র ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, স্মার্টফোন, ভিডিও অ্যাপ সব মিলিয়ে মানুষ এখন আগের চেয়ে অনেক...
আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হচ্ছে সঙ্গীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটি বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের আইনে সব ক্ষেত্রে এর কোনো যথোপযুক্ত শাস্তি বা প্রতিকার নেই। যদিও...
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের, অনেকেই আপিলের সুযোগ হারিয়েছেন। কিন্তু এ অবস্থায় তারা কেউ আত্মসমর্পণ করলে কিংবা গ্রেপ্তার হলে বিচারিক প্রক্রিয়া কী হবে?
যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রাম এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগীবোঝাই পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা সবাই পিকআপের ছিলেন। 
পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই উপজেলার আরেক স্থানে মনিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর