কেন কিছু মানুষ বারবার টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়েন?

সম্পর্কে থাকা মানেই আনন্দ আর ভরসা, এমনটাই প্রত্যাশা করি আমরা সবাই। কিন্তু সব সম্পর্ক কি সেই প্রত্যাশা পূরণ করে? কিছু মানুষ আছেন, যারা বারবার এমিই সম্পর্কে জড়িয়ে পড়েন। যেখানে ভালোবাসার বদলে মেলে কষ্ট, মানসিক নিপীড়ন আর আত্মসম্মানহানি।

আপডেট : ০১ জুন ২০২৫, ০৮:০০ পিএম

ভালোবাসা মানেই তো নিরাপত্তা, সম্মান আর মানসিক প্রশান্তি। কিন্তু কেউ কেউ আছেন, যাদের সম্পর্ক মানেই দুঃসহ অভিজ্ঞতা। তারা বারবার এমন মানুষদের ভালোবেসে ফেলেন, যারা ভালোবাসা তো দূরের কথা, সম্পর্কের ভেতর ঢুকিয়ে দেন সন্দেহ, দমন-পীড়ন আর মানসিক অশান্তি। প্রশ্ন ওঠে, কেন?

মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রুহ বলছেন, ‘এভাবে প্রশ্ন তোলাটা যেন ভুক্তভোগীকেই দোষারোপ করার মতো। এটা বলার সময় আমাদের মনে রাখা দরকার, কেউই টক্সিক আচরণের যোগ্য নন। কিন্তু কিছু অভ্যন্তরীণ অভ্যাস ও মানসিক গঠন একজন মানুষকে এই ধরণের সম্পর্কে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে।’

গল্পটা শুরু হয় শৈশব থেকে

যারা এমন পরিবারে বড় হয়েছে, যেখানে ভালোবাসার তেমন একটা গুরুত্ব নেই। আর সম্পর্কগুলোও ছিল অস্থির আর আবেগ ছিল অনির্দেশ্য। তাদের কাছে এই অস্বস্তিকর পরিবেশটাই হয়ে ওঠে ‘চেনা’। ফলে বড় হয়ে তারা এমন সঙ্গীর দিকেই আকৃষ্ট হন, যাদের আচরণে সেই অস্থিরতাটাই ফিরে আসে।

ভয়ভরা টান, ভুল বোঝা ভালোবাসা

অনেকে আছেন, যারা সহজেই ‘ইনটেনসিটি’ বা সম্পর্কের জটিল আবেগকে ভালোবাসা বলে ভুল করেন। বিশেষ করে যাদের অ্যাটাচমেন্ট স্টাইল ‘আনজিয়াস’ ধরনের। তাদের মনে হয়, যদি কাউকে বেশি ভালোবাসা দেওয়া যায়, তাহলেই সে বদলে যাবে। এই চেষ্টায় তারা সহ্য করে ফেলেন অপমান, উপেক্ষা, এমনকি মানসিক নির্যাতনও।

অতিরিক্ত সহানুভূতির ফাঁদ

খুব বেশি সহানুভূতিশীল মানুষ প্রায়ই ভাবেন, ‘ও তো কষ্টে আছে, ওর পাশে থাকা দরকার।’ এই সহানুভূতি থেকেই তারা সঙ্গীর খারাপ আচরণকে ‘অসুস্থতা’ হিসেবে মেনে নেন। তাদের বিশ্বাস, ভালোবাসা দিলেই মানুষ বদলায়। কিন্তু বাস্তবে, বদলটা আসে তখনই, যখন মানুষ নিজে সেটা চায়।

নিজেকে কম মনে করা

যাদের আত্মমূল্যবোধ কম, তারা প্রায়ই মনে করেন, ‘আমি হয়তো এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য না।’ এই বিশ্বাস থেকে তারা নিজেদের দাবি প্রকাশ করতে ভয় পান। আর সীমানাও টানতে পারেন না। টক্সিক সঙ্গী সেই দুর্বলতাকেই কাজে লাগান।

প্রতিবারই একই গল্পের পেছনে দৌড়

মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ‘রিপিটিশন কমপালশন’। মানে, কেউ যদি শৈশবে অবহেলা, অপমান কিংবা উপেক্ষা পেয়ে থাকেন। তাহলে বড় হয়ে সেই একই ধরনের মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। ভাবেন, এবার যদি সেই অপূর্ণ গল্পটা শেষ করা যায়! কিন্তু বাস্তবে, সেই পুরোনো ক্ষতই আবার নতুন করে রক্তাক্ত হয়।

নিজেকে দোষারোপ না করে বরং বুঝে নিন, আপনার মানসিক চাহিদা কী। কোন সম্পর্ক আপনাকে ভালো রাখে। আর কোথায় আপনাকে শুধু কষ্টই দিচ্ছে। সেখান থেকেই বদলটা শুরু হোক। ভালোবাসা মানেই তো শান্তি। সেটা খুঁজে নিতে দেরি হতে পারে, কিন্তু সেটা কখনোই অসম্ভব নয়।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর