‘ব্যাচেলর পয়েন্ট ৫’র একসঙ্গে ৮ পর্ব

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৭:২৯ পিএম

ঈদুল আজহার আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন! এবারের পঞ্চম সিজনে ফিরে আসছে দর্শকদের প্রিয় চরিত্র কাবিলা, শিমুল, পাশা, হাবু এবং আরও অনেক পরিচিত মুখ।    

ব্যাচেলর পয়েন্ট-৫ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনেক দিন ধরেই ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের অনুরোধ পাচ্ছিলাম। অবশ্য অনুরোধ না বলে দাবিও বলা যায়! কিন্তু আমার প্রায় আড়াই বছর সময় লেগে গেল, কারণ ব্যাচেলর পয়েন্ট নির্মাণ করতে আলাদা প্রস্তুতি ও পরিকল্পনার প্রয়োজন ছিল। এবারের ব্যাচেলর পয়েন্ট অনেক উন্নত কারিগরি প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছে। যেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। নতুন সিজন নির্মাণের ব্যাপারে সার্বিক সহায়তা করার জন্য আমি বঙ্গকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

জানা গেছে, ব্যাচেলর পয়েন্টের ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা একসঙ্গে ৮টি পর্ব দেখতে পাবেন। প্রতি পর্বের দাম ৫ টাকা। অনুরাগীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে বঙ্গ এনেছে সিজন পাস। অফারটি অবশ্য সীমিত সময়ের জন্য। মাত্র ৫০০ টাকায় দেখা যাবে পুরো সিজনের ১২০টি পর্ব (১৫টি চ্যাপ্টার, প্রতি মাসে এক চ্যাপ্টার)। 

এই সিজন পাসে থাকছে এক্সক্লুসিভ সব সুবিধা। দর্শকরা পাবেন লিমিটেড এডিশন কালেক্টেবল ক্যারেক্টার কার্ড। এ ছাড়াও সৌভাগ্যবানদের জন্য রয়েছে অভিনেতাদের অটোগ্রাফযুক্ত কার্ড, বিপি৫ কার্নিভাল এবং ফ্যান মিটআপে ভিআইপি দাওয়াত। এমনকি প্রতি মাসে বিশেষ উপহার জেতারও সুযোগ রয়েছে।

সিজন পাস ছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও দুটি প্যাকেজ—২ মাসের প্যাক (১৬টি পর্ব) মাত্র ৭৫ টাকা এবং মিনি প্যাক (৮টি পর্ব) মাত্র ৪০ টাকা।

বঙ্গ’র সিইও ফয়াজ তাহের বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট কেবল একটি সিরিজ নয়, এটি একটি আবেগের নাম। কাজল আরেফিন অমির দিকনির্দেশনায় কাবিলা, শিমুল, পাশা ও হাবুর মতো দর্শকপ্রিয় চরিত্রগুলো এই সিজনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দর্শকরা এবার শুধু দেখবে না, বরং এই গল্পের অংশ হয়ে যাবে।’

তবে যাঁরা টাকা খরচ ছাড়াই ব্যাচেলর পয়েন্ট দেখতে চান, তাদেরকে অপেক্ষা করতে হবে একমাস। পরের মাসে, অর্থাৎ জুলাইয়ের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে। একইসঙ্গে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রথম এপিসোড রিলিজ পাবে এবং রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। এতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, পারসা ইভানা, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর