প্রি-বুকিংয়ে রেকর্ড গড়ল‌ ‌‘ব্যাচেলর পয়েন্ট ৫’

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:৩৪ পিএম

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। মুক্তির আগে থেকেই ধারাবাহিক নাটকটি নিয়ে উন্মাদনায় ভেসেছেন ভক্তরা। বিষয়টি লক্ষ্য করা গেছে প্রি-বুকিংয়ে। এ ছাড়া মুক্তির পরও আগের সব রেকর্ড ভেঙেছে এবারের সিজন।

মুক্তির আগে গত ১ জুন আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল আরেফিন অমি ঘোষণা দেন যে, ঈদুল আজহার রাত থেকে একসঙ্গে ৮টি এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে। নির্মাতার এই ঘোষণায় ব্যাচেলর পয়েন্ট অনুরাগীদের মধ্যে হুলস্থুল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করেন।

গণমাধ্যমকে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনও দেখেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অর্জন আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের গোটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্যই এটি একটি অর্জন।’

অন্যদিকে, নাটকটি বঙ্গ অ্যাপে উন্মুক্ত হওয়ার পর এই প্রভাব ফুটে উঠেছে। ওটিটি প্ল্যাটফর্মটি জানিয়েছে, রেকর্ড ব্রেকিং ওপেনিং! ১০০’র বেশি দেশ থেকে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ দেখছেন দর্শকরা। এর মধ্যে পেইড ভিউজ হয়েছে ৩৫ লাখের বেশি। পেইড ওয়াচ টাইম রেকর্ড ২.৫ কোটি মিনিট!       

এর আগে ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির নির্মিত ‘ফিমেল ৪’, সেই তুলনায় এবার ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন আরও তিনগুণ বেশি সাড়া ফেলেছে।

ব্যাচেলর পয়েন্ট’র ইতিহাসে এবারই প্রথমবার দর্শকরা বঙ্গ অ্যাপে একসঙ্গে ৮টি পর্ব দেখতে পাচ্ছেন। মাত্র ৫০০ টাকায় দেখা যাবে পুরো সিজনের ১২০টি পর্ব (১৫টি চ্যাপ্টার, প্রতি মাসে এক চ্যাপ্টার)। সিজন পাস ছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও দুটি প্যাকেজ—২ মাসের প্যাক (১৬টি পর্ব) মাত্র ৭৫ টাকা এবং মিনি প্যাক (৮টি পর্ব) মাত্র ৪০ টাকা।

প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্ট সিজন-৫-এ অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, ইশতিয়াক আহমেদ রুমেল, লামিমা লাম, শিমুল শর্মা, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর