সাউথ ইন্ডিয়ার উত্তাপে ‘উৎসব’ যেন স্বস্তির বৃষ্টি!

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৫৬ পিএম

দেশের সিনেমা অঙ্গনে ‘সাউথ ইন্ডিয়ান’ সিনেমার ছোঁয়া লেগেছে জোরেসোরে! বিশেষ করে ঈদ মৌসুম এলে সেটা আরও ভালো করে টের পাওয়া যায়। বেশির ভাগ সিনেমায় ভায়োলেন্স, হিরোইজম, মারমার-কাটকাট প্রেজেন্টেশনের জয়জয়কার। ঠিক সেই সময়ে মুক্তি পেয়েছে ভিন্নধর্মী ‘উৎসব’। ভিন্নধর্মী কেন - সেটার ধারণা মিলেছিল ট্রেলারেই। বড় পর্দায় তা কতটা উৎসব জমল?

জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান। ছবি: চরকিসিনেমার শুরুটা ‘খাইস্ট্যা জাহাঙ্গীর’কে দিয়ে। শুধু শুরুটা নয়- পুরো গল্পটাই আবর্তিত হয়েছে মোহাম্মদপুরের শান্তিনীড়ের বাসিন্দা এক ডেকোরেটর ও ক্যাটারিং ব্যবসায়ীকে নিয়ে। জাহাঙ্গীরের জ্বালায় অতিষ্ঠ হয়ে এলাকার ছেলে-পেলে তাঁর বাসার সামনে বড় করে ব্যানার টানিয়েছে, যেখানে লেখা ‘খাইস্ট্যা জাহাঙ্গীর উষ্ঠা খাক, শান্তিনীড় মুক্তি পাক।’

কেন জাহাঙ্গীরকে সবাই খাইস্ট্যা বলে, কেন তাঁর জ্বালায় প্রতিবেশীরা অতিষ্ঠ? 
জাহাঙ্গীর মিতব্যয়ী, সোজা বাংলায় বললে কিপটে। সেইসঙ্গে ভীষণ আত্মকেন্দ্রিক। তাঁর মধ্যে সম্পর্কের জন্য নেই কোনো মমত্ববোধ। সে নিজে আনন্দ করে না, অন্যকেও আনন্দ করতে দেয় না। তার ব্যবসার কর্মচারীদের ঈদের ছুটি পর্যন্ত একদিনের বেশি দিতে চান না। মুখের ওপর বলে দেন, ‘দুই দিনের দুনিয়ায় ছুটি নেবেন তিনদিন?’

দীর্ঘদিন পর বড় পর্দায় মিমি। ছবি: চরকিএমন রুক্ষ আর তিরিক্ষি মেজাজের জাহাঙ্গীরের জীবনে ঘটে যাওয়া আচমকা ঘটনা তাঁকে আমূল বদলে দেয়। আর সে ঘটনা বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক তানিম নূর। জীবনের প্রথম সিনেমার জন্য তিনি অনুপ্রেরণা নিয়েছেন ১৮১ বছর আগের ব্রিটিশ সিনেমা ‘আ ক্রিসমাস ক্যারল’–এর। ভিনদেশি সিনেমার গল্প থেকে অনুপ্রাণিত হলেও এটাকে আধুনিক বাংলা সিনেমাই মনে হয়েছে। আর এজন্য পরিচালকের পাশাপাশি চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া বড় কৃতিত্ব পেতেই পারেন।  

জয়া আহসান। ছবি: চরকিমিরাকলের মতো জাহাঙ্গীরের বদলে যাওয়াটা ভৌতিক আবহে দেখিয়েছেন পরিচালক। এক রাতে জাহাঙ্গীরের বাসায় তারিক আনাম খানের বেশে হাজির হয় ভূত। পরবর্তীতে সেই একই ভূত ধারণ করে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও অপি করিমের বেশ। তবে ভয় দেখানোর জন্য নয়, বরং বিশেষ ক্ষমতাবলে জাহাঙ্গীরের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তাঁর সামনে তুলে ধরে।

চঞ্চল চৌধুরী। ছবি: চরকিআর সেটার উপস্থাপন এমনভাবে হয়েছে- অজান্তেই হাসি চলে আসবে দর্শকের মুখে। জাহাঙ্গীরের যাপিত জীবনের মন খারাপের দৃশ্য মুহূর্তেই আবেগি করে তুলবে। আবার চোখের কোণে জল হাজির হওয়ার আগেই ভাসাবে হাসির জগতে! 
নিজের জীবনের উত্থান-পতন দেখতে দেখতে জাহাঙ্গীরের যেমন ভুল ভাঙবে, তেমনি দর্শকদের মনোজগতেও বড় ধাক্কা দেবে! 
এই সিনেমায় সম্পর্কের গভীরতা, মমত্ববোধের মতো বিষয়গুলো দারুণভাবে তুলে ধরা হয়েছে। জোর করে কিংবা সুড়সুড়ি দিয়ে হাসানোর দৃশ্য নেই। কাউকে অযাচিতভাবে বড় করার তাড়না নেই। আছে জীবনকে নতুনভাবে দেখার বার্তা। আছে শক্তিশালী ও মনে রাখার মতো সংলাপও। 
‘কোনো কিছু একা এনজয় (উপভোগ) করতে চাইলে কাউকে সাথে আনবেন না। আর কাউকে সাথে আনলে তাকে একা করে দেবেন না।’ 
কিংবা ‘ওড়ার জন্য শুধু ডানা লাগে না, খোলা আকাশটাও লাগে।’
ভূত চঞ্চল-অপি আর জয়াকে দিয়ে জাহাঙ্গীরের দৃষ্টিভঙ্গি বদলানোর এ সাধারণ গল্প তীব্র গরমে শীতল পরশ বইয়ে দেওয়ার মতো প্রশান্তি দেবে। জাহাঙ্গীর চরিত্রে জাহিদ হাসান এতটাই দুর্দান্ত ও অনবদ্য ছিলেন যে, তাঁকে জাহিদ হাসান নয়, বরং পাশের বাসার কোনো বিরক্তিকর চরিত্রই মনে হয়েছে। 
জাহাঙ্গীর জেসমিনের একাল-সেকাল। ছবি: চরকিজাহাঙ্গীরের অতীত জীবনে ছোট বেলার চরিত্রে সৌম্য জ্যোতি ছিলেন ‘পারফেক্ট’ কাস্টিং। তাঁর প্রেমিকা চরিত্রে সাদিয়া আয়মানকে ভীষণ মিষ্টি লেগেছে। দুর্বলতা বলতে, রেগে যাওয়ার মুহূর্তে দুজনেরই ডায়ালগ ডেলিভারিতে উন্নতির জায়গা আছে।

চঞ্চল চৌধুরীর শুরুর দিকের অভিনয় আরোপিত মনে হচ্ছিল। সময় গড়ানোর সঙ্গে সেটা ঠিক হয়েছে। জয়া আহসানের ডায়লগ ডেলিভারি শুরুর দিকে স্বাভাবিকতার বৃত্ত ভাঙলেও, সময়ের সাথে সাথে তা পরিণত হয়েছে। এক্ষেত্রে অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার কিংবা সুনেরা ছিলেন নিজ নিজ চরিত্রে বেশি সাবলীল।

পরিচালকসহ উৎসব টিম। ছবি: চরকিএত এত বড় কাস্টিং দারুণভাবেই সামলেছেন তানিম নূর। সিনেমার একটা ডায়লগেই সেটা ব্যাখ্যা করা যায়, ‘জীবন নামের সিনেমায় মেইন ক্যারেক্টার বলে কিছু নাই, সবাই সবার সাপোর্টিং ক্যারেক্টার।’
শুধু ক্যারেক্টার নয়, সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইন, আলোকসজ্জাসহ অন্যান্য বিষয়গুলোও ছিল ভারসাম্যপূর্ণ। জাহাঙ্গীরের অতীত দেখাতে গিয়ে নব্বই দশকের আবহটা ভালোভাবেই ফুটে উঠেছে। ‘তুমি’ ও ‘ধূসর সময়’ নামের দুটি গান আছে সিনেমায়, সেটা এককথায় গল্পের সঙ্গে মিশে গেছে। 

সিনেমার পর্দায় বিরতির সময়টা হুট করেই আসে। কোনো চমকে যাওয়া দৃশ্য বা বাড়তি আগ্রহের জন্ম দিয়ে বিরতিতে গেলে আরেকটু উপভোগ্য হতো হয়তো। পূর্ণ্যদৈর্ঘ্য সিনেমা হিসেবে ১১২ মিনিটও কিছুটা কম বোধ হয়েছে। 
সৌম্য ও সাদিয়া। ছবি: চরকিএক অর্থে, উৎসবের আমেজ অবশ্যই দিয়েছে ‘উৎসব’। জাহাঙ্গীরের যাপিত জীবনের দিনলিপির সঙ্গে যাত্রা করে তৃপ্তির ঢেঁকুর তুলেই বের হওয়া গেছে সিনেমা হল থেকে। 

রেটিং: ৪.২৫ / ৫.০০

পরিচালক: তানিম নূর
চিত্রনাট্য: আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া
অভিনয়শিল্পী: জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, আজাদ আবুল কালাম, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ 
ধরন: কমেডি, ড্রামা 
ভাষা: বাংলা
মুক্তি: ৭ জুন ২০২৫

 

 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর