আত্মগোপনে থেকেই ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য অনেক সাবেক এমপির মতো তিনিও আড়ালে চলে গেছেন। এই সময়টায় তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বা জনসমক্ষে।

তবে আত্মগোপনে থেকেও বন্ধুত্বে ছেদ পড়েনি। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস। সেই কবিতা শেয়ার করেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

ফেরদৌসের সঙ্গে এ ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানান ঋতুপর্ণা ঈদুল আজহার দিন, ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী-মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।’’

ফেরদৌসের কবিতা প্রসঙ্গত, ফেরদৌস-ঋতুপর্ণা জুটি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দারুণ বন্ধুত্বের নিদর্শন রেখেছে। বাংলাদেশের শাবনূর, মৌসুমী, পপি কিংবা পূর্ণিমার সঙ্গে যেমন পর্দায় সফল জুটি গড়েছেন ফেরদৌস, তেমনি পশ্চিমবঙ্গের পর্দায় ঋতুপর্ণার সঙ্গে তার রসায়ন ছিল অনন্য।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফেরদৌসকে অনেকেই হয়তো ভুলে গেলেও ঋতুপর্ণা প্রমাণ করলেন, বন্ধুত্বে ভিনদেশ বলে কিছু নেই।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর