‘৯ বছর সেবা করে চোখের সামনে ওর মৃত্যু দেখেছি’, মধুবালার যন্ত্রণা নিয়ে বলেছিলেন কিশোর কুমার

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:০১ এএম

দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস।

এক সময়ে প্রেমে পড়েছিলেন দিলীপ কুমার ও মধুবালা। কিন্তু সেই সম্পর্কে মধুবালার বাবার মত ছিল না। ফলত, ভেঙে যায় সেই প্রেম। পরে কিশোর কুমারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুবালা। যদিও তখনই কিশোর জানতেন, মধুবালার শরীর ভালো নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘বিয়ের আগেই জানতাম, ও অসুস্থ। তবুও আমি আমার প্রতিজ্ঞা রেখেছিলাম। স্ত্রী হিসেবে ওকে ঘরে এনেছিলাম। আমি জানতাম ওর হৃদযন্ত্রে সমস্যা, এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছিল।’

সেই সময়টা কতটা কষ্টের ছিল, তা নিয়েও খোলামেলা বলেছিলেন কিশোর।
‘দীর্ঘ ৯ বছর আমি ওর সেবা করেছি। নিজের চোখের সামনে ওর মৃত্যু দেখেছি। না ঘটলে, কেউ অনুভব করতে পারবে না সেই যন্ত্রণা। কী অপরূপ সুন্দরী ছিল ও! শেষ সময়ে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। হতাশায় চিৎকার করত। একজন কর্মঠ মানুষ যদি নয় বছর শয্যাশায়ী থাকে, তাঁর জীবনটা কীভাবে ভেঙে পড়ে, সেটা কল্পনাও করা যায় না’—বলেন এই গায়ক।

বাস্তবে ও পর্দায় তারা দুজন। ছবি: সংগৃহীত তিনি আরও বলেছিলেন, ‘ডাক্তার বলেছিলেন, সব সময় ওকে হাস্যরসে ভুলিয়ে রাখতে। সেটাই করতাম। শেষ দিন পর্যন্ত আমি ওর সঙ্গে হেসেছি, কেঁদেছি।’

তবে এই সম্পর্কের আর এক দিকও রয়েছে। অন্য এক সাক্ষাৎকারে কিশোর কুমার বলেছিলেন, ‘আমি কখনও মধুবালার প্রেমে পড়িনি। আমার কাছে ও ছিল দিলীপ কুমারের প্রেমিকা। আমি শুধু ওদের মধ্যে খবর পৌঁছে দিতাম। মধুবালাই আমাকে বিয়ের জন্য চাপ দিয়েছিল।’

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর