ঢাকা রিজেন্সিতে চলছে আম উৎসব

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:০০ পিএম

এই গরমে আমপ্রেমীদের জন্য দারুণ এক আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি। ‘মিট দা মাঙ্গুন্স’ নামে আয়োজিত এ উৎসবে অতিথিদের জন্য থাকছে আম দিয়ে তৈরি নানা মুখরোচক পদ, সুস্বাদু পানীয় আর মনকাড়া পরিবেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেলটি জানিয়েছে, এই বিশেষ ম্যাংগো ফুড ফেস্টিভ্যালটি চলছে তাদের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে। স্টার্টার থেকে শুরু করে মেইন কোর্স, প্রতিটি পদেই থাকছে আমের চমক। সবকিছু তৈরি করা হয়েছে হোটেলের এক্সপার্ট শেফদের তত্ত্বাবধানে।

বিশেষ এই বুফে উপভোগ করা যাবে জনপ্রতি ৫ হাজার ৫৫৫ টাকায়। তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডহোল্ডার, ফ্যান গ্রুপ সদস্য এবং রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যরা পাচ্ছেন ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার।

শুধু রেস্তোরাঁতেই নয়, হোটেলের গ্রিল অন দা স্কাইলাইন, কম্ফি লাউঞ্জ এবং বাবল ফ্লেভার লাউঞ্জে থাকছে আমের বাহারি ড্রিঙ্কস ও ডেজার্টের আয়োজন। ঠান্ডা ম্যাংগো স্মুদি, ঝাঁঝালো ম্যাংগো মকটেল, কিংবা মজাদার ম্যাংগো চিজ কেক, সবই মিলবে এখানে। আর কম্ফি লাউঞ্জে যেকোনো ডেজার্টে থাকছে ২০ শতাংশ ছাড়।

ঢাকা রিজেন্সির এই আয়োজন শুধু খাবারের উৎসব নয়, বরং এটি আমের মৌসুমকে ঘিরে এক রঙিন উৎসব। ‘মিট দা মাঙ্গুন্স’-এ গিয়ে আপনি যেমন খুঁজে পাবেন আমের রসালো স্বাদ। তেমনি পেতে পারেন এক নতুন অভিজ্ঞতার স্বাদ।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লোডিং...

এলাকার খবর