ফ্যাশনের ‘রুল অব থার্ডস’ কী জানেন?

‘রুল অব থার্ডস’ হলো একটি সহজ ফ্যাশনের টিপস। এতে পোশাককে ১/৩ আর ২/৩ ভাগে ভাগ করে পরা হয়, যাতে দেখতেও ভালো লাগে আর দেহের গঠনও সুন্দরভাবে ফুটে ওঠে। চলুন, সহজ করে জেনে নিই এই ট্রিকটা কীভাবে কাজ করে!

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৪:০০ পিএম

শুধুমাত্র জিন্স আর সাধারণ টি-শার্ট পরেছেন, তবুও তাদের দেখাচ্ছে দারুণ স্টাইলিশ। নিশ্চয় মনে আসছে, ‘এই সাধারণ পোশাকে কীভাবে তাকে এত ভালো লাগছে?’ আসলে তার পেছনে একটা সহজ ফ্যাশনের কৌশল কাজ করছে, রুল অব থার্ডস।

অনেকেই হয়তো না জেনেই এটা মেনে চলে। আবার অনেকে জেনেই করেন। এই নিয়মটা একবার চোখে পড়লে আপনি চারপাশে অনেকের মধ্যেই এটা খুঁজে পাবেন।

ফ্যাশন বিশেষজ্ঞরা এই ট্রিকটা খুবই পছন্দ করেন, কারণ এটা খুব সহজ এবং কাজের। চলুন, সহজ করে জেনে নিই ফ্যাশনের এই ছোট্ট কিন্তু দারুণ স্টাইলিশ নিয়মটা কীভাবে কাজ করে।

রুল অব থার্ডস আসলে কী?

মজার ব্যাপার হলো, এই ধারণাটা এসেছে ফটোগ্রাফি আর ডিজাইন থেকে। সেখানে বলা হয়, কোনো কিছু যদি সমান দুই ভাগে না ভেঙে বরং ১/৩ ও ২/৩ অনুপাতে ভাগ করা হয়, তাহলে সেটা দেখতে আরও সুন্দর ও ভারসাম্যপূর্ণ লাগে।

ফ্যাশনের ক্ষেত্রে এর মানে হলো, আপনার পোশাকে এমন অনুপাত রাখা উচিত, যাতে শরীরের ওপরের অংশ এক-তৃতীয়াংশ আর নিচের অংশ দুই-তৃতীয়াংশ হয়। যেমন, টপ আর বটম যদি একদম সমান লম্বা হয় (৫০/৫০), তাহলে লুকটা একেবারে সাদামাটা লাগে। যদি ওপরের অংশ একটু ছোট আর নিচেরটা তুলনামূলক বড় হয়, তাহলে লুকটা হয় আরও বেশি আকর্ষণীয়।

কীভাবে কাজ করে এই সূত্র?

এই নিয়মটা কাজ করে কারণ এটা আপনার পোশাককে আরও পরিপাটি ও সুন্দর দেখায়। তার জন্য খুব বেশি কিছু করতে হয় না। একটা ছোট পরিবর্তনেই আপনার লুকে আসে ভিন্নতা। শুধু ওপরের আর নিচের পোশাকের মাপের একটা ভারসাম্য রাখলেই চলবে। আপনি দেখতে লাগবেন আরও স্টাইলিশ। সহজ নিয়ম, কিন্তু কাজের দিক থেকে দারুণ!

হাই-ওয়েস্ট রুল

হাই-ওয়েস্ট জিনস, ট্রাউজার বা স্কার্ট বেছে নিতে পারে। আর সঙ্গে ছোট ক্রপ টপ। অথবা সাধারণ শার্ট ইন করে পরতে পারেন। এতেই তৈরি হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত এক-তৃতীয়াংশ (ওপর) ও দুই-তৃতীয়াংশ (নিচ) অনুপাত।

টপ একটু ছোট করুন

আপনার টপ যদি লম্বা হয়, তাহলে সেটিকে সামান্য ভেতরে গুঁজে নিন। সামনে সামান্য ইন করে, বা পাশে গিট্টু দিয়ে দিন। এতে শরীরের উচ্চতা বাড়িয়ে দেখায় আর লুকটাও পরিপাটি দেখায়।

লম্বা আউটার

লম্বা ব্লেজার, কার্ডিগান বা ট্রেঞ্চ কোটের ব্যবহারেও এই নিয়ম মানা যায়। ভেতরে ছোট পোশাক আর বাইরে লম্বা জ্যাকেট, এই লেয়ারিং আপনাকে দেবে স্টাইলিশ আর ব্যালান্সড এক চেহারা।

বেল্ট ব্যবহার

ঢোলা পোশাক বা স্ট্রেট কাট কোনো ড্রেস পরে যদি মনে হয় ফর্ম হারিয়ে যাচ্ছে। তাহলে কোমরের একটু ওপর দিয়ে একটা বেল্ট পরুন। এতে ওপরের অংশটা নির্ধারিত হবে আর নিচের অংশটা থাকবে ঢলঢলে ও স্বাচ্ছন্দ্যময়। গঠনটা স্পষ্ট দেখাবে।

ছোট সূত্র বড় বদল

‘রুল অব থার্ডস’ এমন এক স্টাইল টিপস, যেটা শুধু চোখে ভালো লাগে তাই নয়, এটা শরীরের গঠনের সঙ্গেও ভারসাম্য রাখে। ফলে আপনি দেখতে লাগবেন আরও পরিপাটি আরও আত্মবিশ্বাসী।

নতুন কিছু না কিনেও শুধু একটু কৌশলে একই পোশাকে আনতে পারেন নতুনত্ব। আর এটাই তো স্টাইল, নিয়ম জানার মধ্যেই তৈরি হয় নতুন করে নিজেকে উপস্থাপনের ভাষা।

টিপস

  • হাই-ওয়েস্ট প্যান্ট ও শর্ট টপ, এই জুটি একেবারে সোনায় সোহাগা।
  • লম্বা জামার সঙ্গে বেল্ট পরার অভ্যাস করুন। দেখতে লাগবে অনেক বেশি গঠনের।
  • আউটফিটের দৈর্ঘ্য ঠিকভাবে ভাগ করলেই দেখাবে আরও স্মার্ট।
ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর