শাকিবের নায়িকা নিয়ে আপত্তি অভিনেত্রীর

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান আগামী ঈদেও আনছেন নতুন ছবি। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। খবর রটেছে—এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের মধুমিতা সরকারকে। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

ছবিতে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা—এমন একটি ফ্যানমেইড ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সেই পোস্টটি শেয়ার করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

একজন মন্তব্যকারী হৃদয় সাহা, তিনি লিখেছেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদের কেন নেওয়া হয়?’

অন্যদিকে, এমডি সুজন মল্লিক মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাকসহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন।’

তথ্য যাচাই করে জানা গেছে, সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনও চূড়ান্ত হয়নি। তবে পরিচালক ও শাকিব খান দু’জনই নিশ্চিত করেছেন—তাঁরা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর