একই দিনে পর্দায় সুপারম্যান ও জ্যাকি চ্যান, বাংলাদেশেও পাচ্ছে মুক্তি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৩ পিএম

১১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘সুপারম্যান’। দর্শকদের জন্য সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালক জেমস গান নতুনভাবে নিয়ে এসেছেন সুপারম্যানের কাহিনি। এই ছবি দিয়েই শুরু হচ্ছে নতুন ডিসি ইউনিভার্স। সুপারম্যান চরিত্রে এবার দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

শুধু অ্যাকশন নয়, এবারের সুপারম্যান সিনেমায় রয়েছে গভীর বার্তা। পরিচালক জেমস গান জানিয়েছেন, এটি একজন অভিবাসীর গল্প—যিনি অন্য এক গ্রহ থেকে এসে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন। এটি মূলত আশা, মানবিকতা ও নৈতিকতার জয়গান। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে ছুঁয়ে যাওয়া এই সিনেমা তুলে ধরবে বর্তমান সময়ের অনেক বাস্তব সংকট। পরিচালকের ভাষ্য, ‘সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে।’

এদিকে, একই দিনে বড় পর্দায় ফিরছেন মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যান। তাঁর অভিনীত নতুন ছবি ‘কারাতে কিড: লিজেন্ডস’ মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে। এটি ২০১০ সালের ‘দ্য কারাতে কিড’-এর সিক্যুয়েল এবং জনপ্রিয় সিরিজ ‘কোবরা কাই’-এর ধারাবাহিকতা।

নতুন এই গল্পে দেখা যাবে, লি নামের এক কিশোর তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং শুরু হয় তার মার্শাল আর্টের নতুন যাত্রা। জ্যাকি চ্যান এখানে মিস্টার হানের ভূমিকায়, যিনি লিকে প্রশিক্ষণ দিয়ে আত্মবিশ্বাসী করে তুলবেন। ছবিতে আরও দেখা যাবে জনপ্রিয় চরিত্র ড্যানিয়েল লারসো ও জনি লরেন্সকে, যারা এবার একত্র হয়ে লড়বে নতুন হুমকি কিম তায় সাংয়ের বিরুদ্ধে। এই মার্শাল আর্ট মাস্টার একটি করপোরেট যুদ্ধের মাধ্যমে বিশ্বের মার্শাল আর্ট শিক্ষাকে নিয়ন্ত্রণে নিতে চায়।

৭১ বছর বয়সেও নিজের স্টান্ট নিজে করে জ্যাকি চ্যান আবারও প্রমাণ করেছেন, বয়স শুধুই একটি সংখ্যা! ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য দেশে আরও ৪৬ মিলিয়ন ডলার মিলিয়ে মোট আয় ৯২ মিলিয়ন ডলার।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর