বয়স, ওজন দুই-ই বাড়ছে? খাদ্যতালিকায় যা রাখবেন

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:১৮ এএম

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ওজনও অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে। এই দুইয়ের যুগলবন্দি যদি সময়মতো নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে ভবিষ্যতে তা রূপ নিতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, জয়েন্টের ব্যথা ও ক্যানসারসহ নানা জটিল রোগে।

বয়সের ছাপ চেহারায় পড়া যেমন স্বাভাবিক, তেমনি বিপাকক্রিয়ার ধীরগতি, হরমোনের পরিবর্তন এবং দৈনন্দিন শারীরিক সক্রিয়তার অভাবের কারণে ওজনও বাড়তে পারে। কিন্তু এই দুই পরিবর্তনকে যদি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের মাধ্যমে মোকাবিলা করা যায়, তাহলে বয়স বাড়লেও শরীর থাকবে সুস্থ ও রোগমুক্ত।

বয়স ও ওজন বাড়ার পেছনের কারণ:

১. বিপাকক্রিয়ার গতি কমে যাওয়া

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের ক্যালোরি খরচ করার হার কমে যায়। এই অবস্থায় আগে যে পরিমাণ খাবার খেয়ে ওজন ঠিক থাকত, এখন সেই খাবারও ওজন বাড়াতে পারে।

২. হরমোনের পরিবর্তন

মহিলাদের ক্ষেত্রে মেনোপজ বা পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হ্রাস—উভয়ই ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে।

৩. পেশির পরিমাণ কমে যাওয়া

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশির পরিমাণ কমতে থাকে, যার ফলে ক্যালোরি খরচ কমে যায় এবং চর্বি জমতে শুরু করে।

৪. জীবনযাপন ধীরগতি হওয়া:

বয়সের কারণে হাঁটা, কাজ করা, ব্যায়াম করা সবই কমে আসে, যা ওজন বাড়াতে সাহায্য করে।

খাদ্যতালিকায় যেসব খাবার রাখা জরুরি:

১. উচ্চ আঁশযুক্ত খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজমশক্তি কিছুটা কমে আসে। তাই প্রতিদিন পর্যাপ্ত আঁশ (fiber) গ্রহণ করলে হজম ভালো থাকে, কোষ্ঠকাঠিন্য হয় না, রক্তে চিনি ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।

যে খাবারে আঁশ বেশি: ওটস, লাল বা ব্রাউন চাল, আটা, ছোলা, মুগ ডাল, শিম, বরবটি, করলা, শসা, গাজর, মিষ্টি কুমড়া, আপেল, নাশপাতি, পেয়ারা, কমলা ইত্যাদি। প্রতিদিন কমপক্ষে ২৫-৩০ গ্রাম খাদ্যআঁশ গ্রহণ করা উচিত।

২. প্রোটিনসমৃদ্ধ খাবার (চর্বি ছাড়া)

পেশির ক্ষয় রোধ এবং শক্তি বজায় রাখতে উচ্চমানের প্রোটিন অপরিহার্য। ওজন নিয়ন্ত্রণেও প্রোটিন সহায়ক কারণ এটি ক্ষুধা কমায় এবং বিপাক বাড়ায়। যেমন ডিমের সাদা অংশ, মুরগির বুকের মাংস (চামড়া ছাড়া), মাছ (রুই, কাতলা, টুনা), ডাল, ছোলা, সয়াবিন, টোফু, গ্রিক দই ইত্যাদি। প্রতিদিন একজন সুস্থ মানুষের জন্য প্রতি কেজি দেহের ওজন অনুযায়ী ১ থেকে ১ দশমিক ২ গ্রাম প্রোটিন গ্রহণ করা জরুরি।

৩. কম ক্যালোরি ও কম গ্লাইসেমিক ইনডেক্সের ফলমূল

ফল শরীরে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, তবে বেশি মিষ্টি ফল ওজন বাড়াতে পারে। তাই বেছে নিন কম ক্যালরিযুক্ত এবং কম গ্লাইসেমিক ইনডেক্স (GI) ফল। উপযুক্ত ফল হলো পেয়ারা, জাম, বেদানা, কমলা, আপেল, স্ট্রবেরি, বরই। তবে কলা, আঙুর, কাঁঠাল ও পাকা আম বেশি পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন।

৪. ভালো চর্বি

ওজন কমাতে একদম চর্বি বাদ দেওয়া ঠিক নয়। বরং প্রয়োজন ভালো চর্বি, যা হৃদযন্ত্রকে ভালো রাখে। ভালো চর্বির উৎস হলো–

অলিভ অয়েল, বাদাম (আখরোট, কাঠবাদাম), তিল, চিয়া সিড, মিষ্টি কুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি।

৫. কম সোডিয়াম ও কম প্রক্রিয়াজাত খাবার:

বয়স বাড়লে রক্তচাপ ও কিডনি সমস্যা দেখা দেয়। তাই প্রক্রিয়াজাত, অতিরিক্ত লবণ দেওয়া খাবার (ফাস্ট ফুড, চিপস, আচার, প্যাকেটজাত স্যুপ) যত কম খাবেন, তত ভালো।

৬. ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার:

বয়স বাড়লে হাড় দুর্বল হয়। তাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি প্রয়োজন হাড় মজবুত রাখতে। যেমন দুধ, টক দই, কালচে শাক (পালং, লাল শাক), ছোট মাছ, ডিমের কুসুম (সীমিত পরিমাণে)। এছাড়া ভিটামিন ডি এর জন্য অন্তত প্রতিদিন গায়ে ১৫-২০ মিনিট শরীরে রোদ লাগানো।

যেসব অভ্যাসে পরিবর্তন আনতে হবে

১. নিয়মিত ছোট পরিমাণে খাওয়া:

তিন বেলার খাবারের পাশাপাশি হালকা দুই-তিনটি স্ন্যাকস রাখুন। এতে অতিরিক্ত ক্ষুধা কমে এবং ইনসুলিন রেসপন্সও নিয়ন্ত্রিত থাকে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তৃষ্ণাবোধ কমে আসে। দিনে ৮–১০ গ্লাস পানি পান করুন। ফাইল ছবি২. পানি পান বাড়ান:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তৃষ্ণাবোধ কমে আসে। ফলে পানি কম খাওয়া হয় এবং হজমজনিত সমস্যা বাড়ে। দিনে ৮–১০ গ্লাস পানি পান করুন।

৩. চিনি ও মিষ্টান্ন কমান:

বয়স ও ওজন বাড়লে চিনি জাতীয় খাবার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে। কেক, পেস্ট্রি, সফট ড্রিংক, চিনি দেওয়া চা-কফি কমাতে হবে।

৪. রাতের খাবার হালকা রাখুন:

রাতে হজম ধীরগতির হয়। তাই হালকা ও কম ক্যালরিযুক্ত খাবার রাখুন। ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৫. নিয়মিত ব্যায়াম করুন:

বয়স যতই হোক না কেন, হালকা হাঁটা, যোগ ব্যায়াম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা জল-ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে রাখতে ও বিপাক বাড়াতে সাহায্য করে। প্রতিদিন অন্তত পক্ষে ৩০ থেকে ৬০ মিনিট হাঁটা হাঁটি করা ভালো।

৬. স্বাস্থ্য পরীক্ষা করুন:

বয়স বাড়ার সাথে সাথে সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। যেমন রক্তচাপ, সুগার, লিপিড প্রোফাইল, বিভিন্ন রকম হরমোন ইত্যাদি।

৭. মানসিক স্বাস্থ্য ঠিক রাখুন

ঘুম ঠিক রাখতে হবে, প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা। এছাড়া স্ট্রেস কমানো জরুরি। তাই মেডিটেশন বা ধ্যান অভ্যাস করতে পারেন। ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন। পারিবারিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে নিজেকে সক্রিয় রাখতে পারেন, যা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

বয়স ও ওজন—দুটোই জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। তবে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন রীতি অনুসরণ করে এই পরিবর্তনকে সুস্থতার পথে নিয়ে যাওয়া সম্ভব। প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখুন, প্রয়োজন হলে পুষ্টিবিদের পরামর্শ নিন। মনে রাখবেন, বয়স বাড়া মানেই দুর্বল হওয়া নয়—বয়স বাড়লেও আপনি সুস্থ, কর্মক্ষম এবং প্রাণবন্ত থাকতে পারেন।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর