খাওয়ার সময় পানি পান করা কি ঠিক?

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৫:১১ পিএম

আমাদের আশপাশে এমন অনেকেই আছেন, যারা খাবার খাওয়া শুরু করতেই না করতেই গ্লাস নিয়ে পানি পান করে থাকেন। আবার অনেকে ভাত খাওয়ার মাঝপথে কিংবা কিছুক্ষণ পরে পানি পান করেন। বেঁচে থাকার জন্য পানি শরীরের জন্য অবশ্যই প্রয়োজন। কিন্তু তাই বলে কি, যে কোনো সময় পানি পানি করা স্বাস্থ্যসম্মত? বিশেষ করে খাওয়ার সময় পানি পান করা ঠিক?

পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। সুস্থ থাকতে অবশ্যই পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। পানি শরীরে খাবারের পুষ্টিগুণ ছড়িয়ে দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণসহ আরও অনেক উপকার সাধন করে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পুষ্টিবিদ ফাতেমা তুজ জোহরা বলেন, ‘আমরা জানি পানির অপর নাম। কিন্তু পানি পান করার সঠিক নিয়ম না জানলে দেখা দিতে পারে নানান জটিলতা। খাবার খাওয়ার সময় অনেকে গ্লাস ভরে পানি পান করেন, যা স্বাস্থ্যের জন্য ঠিক নয়। কারণ খাবার খাওয়ার সময় পানি পান করলে হজমক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এতে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।’

এই পুষ্টিবিদের মতে, খাবার শেষ করার অন্তত ৩০ মিনিট পর পানি পান করা ভালো। এতে খাবার ভালোভাবে হজম হবে। তাই খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ৩০ মিনিট পরে পানি পান করলে খাবার পরিপূর্ণভাবে হজম হবে। 

পুষ্টিবিদ ফাতেমা তুজ জোহরা মনে করেন, খাবার খাওয়া শুরু করলে তা পরিপাক করার জন্য বিভিন্ন এনজাইম, হরমোন নিঃসৃত হয়। এ সময় বেশি পানি পান করলে এ উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায়। এতে পুষ্টির শোষণ কমে যায়। এ ছাড়া আমাদের খাদ্যতালিকায় অনেক ধরনের খাবার থাকে। যেসব খাবারের পুষ্টি উপাদান অনেক। এসব খাবার খাওয়ার পরপরই পানি পান করলে খাবারে থাকা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো (ভিটামিন এ, কে, ডি) শরীর থেকে বের হয়ে যায়। ফলে পর্যাপ্ত খাবার খাওয়ার পরেও ভিটামিনের অভাব দেখা দিতে পারে। এতে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে। তাই সুস্থ থাকার জন্য পানি পান করার সঠিক নিয়ম মেনে চলা প্রয়োজন।

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে থাকে নানা রকম খাবার। পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি, ডুবো তেলে ভাজা ও মসলাদার খাবার অনেকেই একসঙ্গে বেশি খেয়ে ফেলেন। হঠাৎ দীর্ঘ সময় খালি থাকার পর পেটে বেশি ও ভারী...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর