‘পুতুলনাচের ইতিকথা’র একঝলকে জয়া-আবির

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:১২ পিএম

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ প্রকাশের ৯০ বছর পূর্তিতে পর্দায় দেখা যাবে কুসুম, শশী ও কুমুদের। একই শিরোনামে সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়।     
 
আগামী ১ আগস্ট মুক্তি পাচ্ছে পুতুলনাচের ইতিকথা। এ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) প্রকাশ্যে এসেছে সিনেমাটির একঝলক। 

প্রকাশিত ট্রেলারে সেভাবে সংলাপ রাখা হয়নি, শুধু দৃশ্যকল্পের ভেতর উপন্যাসটির বিভিন্ন চরিত্রকে দেখা যায়। তবে গ্রাম-বাংলার আবহে সেইসব চরিত্রের টানাপোড়েন, আবেগ-অনুভূতি ঠিকই ছুঁয়ে গেছে দর্শকের মন। ইউটিউবের মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘অসাধারণ কিছু আসছে‌।’

কুসুম চরিত্রে রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। শশীর ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

এদিকে, ট্রেলারটি ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান ক্যালাইডোস্কোপ লিখেছে, ‘‘জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষ-পুতুলের জীবনের কাহিনী—পুতুলনাচের ইতিকথা। কেউ কি আড়াল থেকে সুতোয় নাচাচ্ছেন? নাকি শশীর নিজের কথায় বলা যায়—‘নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবনের স্রোত বইতে পারে? নাকি মানুষের হাতে কাটা খালে তার গতি!’’’

জয়া-আবির-পরমব্রত ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর