শিট মাস্ক এখন আর কিনতে হবে না

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

রোদে বেরোলেই ত্বকে জ্বালা, লালচে ভাব কিংবা খসখসে হয়ে যাওয়া। গরমে এমন সমস্যায় ভোগেন অনেকেই। পার্লারে দৌড়ানো কিংবা দামী প্রসাধনী ব্যবহারে অনেকেই আগ্রহী থাকেন না। যদি বাড়িতে বসেই ত্বকের যত্ন নেওয়া যেত, তবে কেমন হতো? ঠিক এমনই এক সমাধাণ দেবে ‘শিট মাস্ক’।

বাজারে এখন নানা ধরনের শিট মাস্ক পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। আবার চাইলে ‘শিট মাস্ক মেকার মেশিন’ দিয়েও বানানো যায় মাস্ক। কিন্তু সেই মেশিনের দামও অনেক। তবে এমন খরচে না গিয়ে আপনি চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন একেবারে প্রাকৃতিক উপাদানে ‘শিট মাস্ক’। তাও আবার কোনো আলাদা যন্ত্র ছাড়াই।

কেনা শিট মাস্কের মতই কাজ করবে এই মাস্ক। ছবি: ফ্রিপিক

কীভাবে বানাবেন ঘরে তৈরি শিট মাস্ক?

শুরুতে দরকার এক টুকরো নরম সুতির পাতলা কাপড়। মুখের মাপে গোল করে কেটে নিন। চাইলে চোখ, নাক ও ঠোঁটের জায়গাগুলো কেটে রাখতে পারেন, যেন ব্যবহার করার সময় আর ঝামেলা না হয়। এবার সেই কাপড়টি ভিজিয়ে নিন চাল ধোয়া পানিতে কিংবা গ্রিনটির লিকারে। ১০ মিনিট ভিজিয়ে রাখার পর মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এটি একপ্রকার প্রাকৃতিক শিট মাস্ক হিসেবেই কাজ করবে।

শিট মাস্ক ব্যবহারে কী উপকার হয়?

শিট মাস্ক সাধারণ ফেসপ্যাকের চেয়েও বেশি কার্যকর। এটি ত্বককে দ্রুত হাইড্রেট করে এবং ক্লান্ত ত্বকে এনে দেয় আরামদায়ক শীতলতা। রোদে পুড়ে যাওয়া ত্বক কিংবা লালচে ভাব কমাতেও বেশ উপকারী। ত্বকের টানটান ভাব ফিরিয়ে আনতে সাহায্য করে, আবার নিয়মিত ব্যবহারে ব্রণ ও দাগছোপ কমাতেও ভূমিকা রাখে।

কোন কোন উপাদান ব্যবহার করা যাবে?

  • চাল ধোয়া পানি: প্রাকৃতিকভাবে ত্বক হাইড্রেট করে।
  • গ্রিনটি: অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ত্বকের বার্ধক্য রোধে সহায়ক।
  • লেবুর রস: ভিটামিন সি-এর উৎস, ত্বক উজ্জ্বল করতে সহায়ক।
  • গোলাপ জল ও গ্লিসারিন: ত্বকে কোমলতা আনে, শুষ্ক ভাব দূর করে।
  • ফুলের নির্যাস: পছন্দের ফুল গরম পানিতে ফুটিয়ে সেই পানিতে কাপড় ভিজিয়ে নিলেই তৈরি হবে ঘ্রাণভরা শিট মাস্ক।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর