আমেরিকায় উষ্ণ ফ্রেমে শাকিব-বুবলী, বরফ বুঝি এবার গলল!

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৭:০৪ পিএম

দেশে ঈদ উৎসব শেষ করে আমেরিকায় গিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিছুদিন পর সেখানে যোগ দেন শবনম বুবলী ও তাঁদের পুত্র বীর। যদিও সেটা শোনা গিয়েছিল গুঞ্জনের মতো।

সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আসলেও বিষয়টি ভক্তরা ‘সন্তান বীরের’ ফ্যামিলি ট্যুর হিসেবেই দেখেছেন। তবে এরপর যেন একেবারে আগুন ধরিয়ে দিলেন বুবলী। তিনি তাঁর পেজে প্রকাশ করলেন একগুচ্ছ ছবি! বলা যায়, নিটোল ‘ভালোবাসার’ একচ্ছত্র ছবি!

কখনও কোমরে, কখনও কাঁধে, কখনও বুবলীর হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন কিং খান! সঙ্গে আছে পুত্র বীরও।

আনন্দঘন মুহূর্তে। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এমন ছবি দেখে ফেসবুকে শুভেচ্ছার তোড়ে ভাসছেন বুবলী। ভক্তরা বেশিরভাগই সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই বলছেন, ‘হ্যাপি ফ্যামিলি!’

অথচ এতদিন শাকিবের পক্ষ থেকে জানা যাচ্ছিল যে, প্রথম স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এই সুপারস্টারের। শুধু সন্তানদের জন্য বাবার দায়িত্ব পালন করছেন তিনি!

বিশেষ কিছু দেখছেন শাকিব ও বুবলী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে, অপুর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলেও বুবলীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনো তথ্যও প্রকাশ করেননি কেনো পক্ষই। এরপর এল এমন ছবি! তাহলে কি বরফ গলল শাকিব-বুবলীর? উত্তরটা হয়তো কিছুদিন পরই স্পষ্ট হয়ে যাবে।

শাকিব, বুবলী ও বীর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, দুই বছর আগে অপু বিশ্বাসের ঘরে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তাঁরা।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। মাতৃত্বের কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে ছিলেন তিনি।  ১১ মে কন্যাসন্তানের জন্মের পর জনসমক্ষে খুব একটা দেখা যায়নি এই...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর