শাকিবের নতুন সিনেমায় সাবিলা নূর নন, স্পষ্ট করলেন প্রযোজক

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে এসেছে অভিনেত্রী সাবিলা নূরের নাম। তবে এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন ছবির প্রযোজক শাহরীন আক্তার সুমি।

তিনি বলেন, নতুন সিনেমার জন্য সাবিলা নূরকে নিয়ে তাঁদের কোনো পরিকল্পনা নেই। অক্টোবরে যে ছবির শুটিং শুরু হবে, সেখানে তাঁকে নেওয়ার বিষয়টি বিবেচনাতেই রাখা হয়নি।

প্রযোজকের ভাষ্য, ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে শিল্পী তালিকা প্রকাশ করা হবে। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

এদিকে সিনেমাটির নাম নিয়েও নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিঃস্ব’ ও ‘হায়েনা’ নাম দুটি ঘুরে বেড়ালেও পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, সময় হলে আনুষ্ঠানিকভাবেই নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। মুক্তির লক্ষ্য রাখা হয়েছে আগামী বছরের ঈদুল ফিতর। ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও শাকিব খানকে নিয়ে অ্যাকশনধর্মী গল্প নির্মাণ করছেন হৃদয়। তাঁর দাবি, নতুন ছবিতে দর্শক শাকিবকে একেবারে ভিন্নভাবে দেখতে পাবেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
কম্বোডিয়া বা লাওসে টিকতে না পেরে আন্তর্জাতিক এক অনলাইন প্রতারক চক্র ঠিক কীভাবে বাংলাদেশকে তাদের নিরাপদ আস্তানা বানিয়েছিল? আর কক্সবাজারের মেরিনা বিচ ভিলা বা চট্টগ্রামের খুলশীর বিলাসবহুল ফ্ল্যাটে বসে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
লোডিং...

এলাকার খবর