ঘোস্টলাইটিং কী? যেভাবে দূরে রাখবেন নিজেকে

বর্তমান সময়ের প্রেম-সম্পর্কে ‘ঘোস্টিং’ আর ‘গ্যাসলাইটিং’ শব্দ দুটো প্রায়ই শোনা যায়। তবে এই দুটি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে নতুন এক ট্রেন্ড, ‘ঘোস্টলাইটিং’। নামটা যতটা রহস্যময়, অভিজ্ঞতাটা ততটাই কষ্টকর।

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

‘ঘোস্টলাইটিং’ বলতে বোঝায় এমন কাউকে, যে হঠাৎ করে সম্পর্ক থেকে নিখোঁজ হয়ে যায় (যেটাকে ঘোস্টিং বলা হয়)। আবার অনেকদিন পর ফিরে এসে এমনভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। শুধু তাই নয়, সে তখন এমনভাবে কথা বলে বা চালচলন করে, যাতে আপনি নিজেই সন্দেহ করতে থাকেন, আসলে কি ঘটেছিল, আপনি কি বাড়িয়ে দেখেছেন? এটিই গ্যাসলাইটিং। আর এই দুইয়ের মিশ্রণই হচ্ছে ‘ঘোস্টলাইটিং’।

এই সমস্যা কেন বাড়ছে?

ডেটিং অ্যাপ আর সোশ্যাল মিডিয়ার দাপটে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি বিকল্প পাচ্ছে। কিন্তু সেইসঙ্গে সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। কেউ যদি সম্পর্কের কথা বললে হঠাৎ দূরে সরে যায়। আবার কয়েক সপ্তাহ বা মাস পর যেন কিছুই হয়নি এমনভাবে ফিরে আসে। তাহলেই বুঝবেন, বিষয়টা স্বাভাবিক না।

ঘোস্টলাইটিং লক্ষণ

সম্পর্ক বিশেষজ্ঞ রুচি রুহ জানিয়েছেন, ঘোস্টলাইটিংয়ে আক্রান্ত ব্যক্তিরা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারান। কীভাবে বুঝবেন আপনি এই ফাঁদে পড়ছেন? জেনে নিন লক্ষণ।

  • অস্থির আচরণ: একদিন খুব ঘনিষ্ঠ, পরের দিন পুরোপুরি অদৃশ্য। এই ‘হট-অ্যান্ড-কল্ড’ মুড খুব ক্লান্তিকর।
  • অজুহাতের পাহাড়: হঠাৎ উধাও হয়ে গিয়ে আবার ফিরে এসে বলে, ‘বেশি ব্যস্ত ছিলাম’ কিংবা ‘তুমি অতিরিক্ত সংবেদনশীল’।
  • আপনাকেই দোষ দেয়: আপনি যদি অভিমান প্রকাশ করেন, তখন সে বলবে, ‘তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ’, ‘এত কিছু হয়নি’, ‘আমরা তো তেমন কিছুই ছিলাম না’।
  • ভুল বুঝিয়ে দেয়: আপনি ভাবতে শুরু করেন, ‘আমি কী কিছু ভুল করেছি?’, ‘আমি কি বেশি আবেগী?’, এই সন্দেহই গ্যাসলাইটিংয়ের ফাঁদ।
  • দায় এড়ানো: তারা কখনোই নিজেদের দোষ স্বীকার করে না। বরং আপনার প্রতিক্রিয়া নিয়েই কথা ঘোরায়।

কেন সচেতন থাকা জরুরি?

রুচি বলেন, ‘ঘোস্টলাইটিং মানুষকে আত্মবিশ্বাসহীন করে তোলে। আপনি ধীরে ধীরে ভাবতে শুরু করেন, আপনি হয়তো অনেক বেশি চাইছেন। আসলে আপনি যা চাচ্ছেন, তা খুব স্বাভাবিক।’

নিজেকে রক্ষা করবেন কীভাবে?

  • সম্পর্কের শুরুতেই দেখুন, প্রতি সপ্তাহে হঠাৎ গায়েব হয়ে যায় কি না।
  • কেউ যদি বারবার একইরকম আচরণ করে, ক্ষমা চেয়ে পরিবর্তন না আনে, তবে দূরে থাকুন।
  • নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। যদি বারবার আপনাকে দোষী প্রমাণ করা হয়, তবে সেটি ভালো সম্পর্ক নয়।
  • নিজের ভালোবাসা বা যত্ন পাওয়ার অধিকার নিয়ে আপস করবেন না।

‘ঘোস্টলাইটিং’ যেন মানসিক নির্যাতনের মতো। তাই চোখ কান খোলা রাখুন, সময় থাকতে নিজের প্রতি সৎ থাকুন। কারণ, যে সম্পর্ক আপনাকে ছোট করে দেয়। সেটি কোনো সম্পর্ক নয়, তা থেকে নিজেকে রক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর