শিল্পী-পুলিশ দৌরাত্ম্য নিয়ে আশফাক নিপুণের পরবর্তী কাজ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম

২০২১ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ নির্মাণের পর থেকে নানা ধরনের গোয়েন্দা নজরদারির মধ্যে পড়েছিলেন নির্মাতা আশফাক নিপুণ। তিনি জানান, ওই সময় তাঁকে শুধু নজরদারিই নয়, জিজ্ঞাসাবাদ, পুলিশি হয়রানি, এমনকি বাসায় রেইডের মতো ঘটনা পর্যন্ত সহ্য করতে হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের সময় তাঁকে থামাতে বিভিন্ন মহল থেকে প্রযোজকদের, এমনকি তাঁর স্ত্রী এলিটা করিমকেও ফোন করা হয়েছিল। 

সেই সব অভিজ্ঞতা থেকে নতুন কাজের ভাবনা মাথায় এসেছে এই নির্মাতার। শিল্পীকে যদি তাঁর শিল্পকর্মের জন্য হেনস্তার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে কী হতে পারে—সেটা নিয়ে এবার সিনেমা অথবা সিরিজ বানানোর পরিকল্পনা করছেন নিপুণ।

সেই সময়ের হেনস্তার বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘মহানগর বানানোর পর শুধু গোয়েন্দা নজরদারিতে ছিলাম, তা না। তাদের মেহমানও হতে হয়েছে।’

তিনি আরও জানান, শুধু তিনি নন, তাঁর সঙ্গে কাজ করা শিল্পীরাও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বারবার। এই অভিজ্ঞতাগুলোকেই এবার শিল্পে রূপ দিতে চান নিপুণ।

‘আমি পরিকল্পনা করেছি, আমি একটা সিনেমা অথবা সিরিজ বানাব। কোনো একজন শিল্পীকে যদি তাঁর শিল্পকর্মের জন্য হেনস্তার মধ্য দিয়ে যেতে হয়, তাহলে কী হতে পারে—সেটা নিয়ে শিগগিরই সিনেমা অথবা সিরিজ বানাব’, বলেন তিনি।

গত বছরের জুলাই মাসে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা গণ-অভ্যুত্থানে সরব উপস্থিতি ছিল নিপুণের। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই আমার জন্য অন্য রকম সেলিব্রেশন। কারণ গত ১৫ বছর ধরে বিভিন্ন ইস্যুতে আমি একা দাঁড়িয়েছিলাম। কিন্তু এবার একা ছিলাম না—কোটি মানুষ ছিল আমার পাশে।’

আশফাক নিপুণ মনে করেন, শিল্প ও প্রতিবাদের সম্পর্ক কখনোই আলাদা করা যায় না। রাষ্ট্র বা ক্ষমতার অস্বস্তি যতই থাকুক, শিল্পীর দায়বদ্ধতা থেকেই যায়। সেই জায়গা থেকেই তিনি তাঁর ভবিষ্যৎ কাজকে বাস্তবতার মুখোমুখি করতে চান।

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর