ডিপফেক হেনস্তার শিকার বাঁধন

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম

২০২৪ সালের ৫ আগস্ট, শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে বিজয় মিছিলে রাজপথে নেমেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

আজ ৫ আগস্ট ২০২৫, ঠিক এক বছর পর। আন্দোলন নিয়ে এখও আলোচনায় তিনি। তবে বর্ষপূর্তির দিনে ভিন্ন বিষয়ে কথা বলতে হলো তাঁকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু ডিপফেক ছবি, যেখানে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।

ফেসবুকে ছড়ানো ছবিগুলোতে বাঁধনকে বোল্ড লুকে দেখা গেলেও, ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় ছবিগুলো ঠিক স্বাভাবিক নয়। 

এ প্রসঙ্গে মঙ্গলবার অভিনেত্রী বললেন, ‘ছবিগুলো সম্পাদিত, ছবির মানুষটি আমি নই। আমাকে সামাজিক মাধ্যমে যেভাবে হেনস্তার চেষ্টা করা হয়, এটা তারই একটি অংশ—এর বাইরে কিছু নয়।’

বাঁধন আরও বলেন, ‘আসলে সমালোচনা কেউ নিতে পারে না। প্রতিবাদ করলে একটি পক্ষ ক্ষিপ্ত হয়, অপর পক্ষ খুশি হয়। আবার কারও সমালোচনা করলে তাদেরও সহ্য হয় না—তখন তারাও ক্ষিপ্ত হয়। আমাকে দলে টানতে না পেরে এসব করছে ওরা।’

গত বছর ছাত্র আন্দোলনের সময় থেকেই সরব ছিলেন আজমেরী হক বাঁধন। রাজপথে যেমন ছিলেন, তেমনি সোশ্যাল মিডিয়াতেও ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। 'রেহানা মরিয়ম নূর'-খ্যাত এই অভিনেত্রী আগেও সামাজিক মাধ্যমে হেনস্তার অভিযোগ তুলেছেন।

আজকের দিনটি নিজের জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবেই দেখছেন তিনি। বলেন, ‘আমি এই দিনটি চিরকাল মনে রাখব। ৫ আগস্ট ২০২৪-এর সকাল—ভয় আর আশায় ভরা, কিন্তু সাহস আর অটল দৃঢ়তায় পূর্ণ ছিল। কী এক মুহূর্ত ছিল, কী এক অভিজ্ঞতা! এই দিনটা চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে।’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর