ওয়ানডে থেকে বাদ পড়তে যাচ্ছেন কোহলি-রোহিত!

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম

ভারতের অন্যতম দুই সেরা তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে ফরম্যাটে খেলা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছেন এই দুজন। এবার ভারতের ইংল্যান্ড সফর শেষে তাদের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে জোর গুঞ্জন, আগামী বিশ্বকাপের পরিকল্পনায় রাখা হচ্ছে না এই দুই তারকাকে! এমনকি ওয়ানডে দল থেকেও বাদ পড়তে যাচ্ছেন কোহলি-রোহিত। 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে স্পষ্ট পরিকল্পনা সাজাতে চায় বিসিসিআই। ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ২০২৭ বিশ্বকাপের সময় কোহলি-রোহিতের বয়স থাকবে চল্লিশের ঘরে। এমন বয়সে নিজের ফিটনেস ধরে রাখাটাই চ্যালেঞ্জ। 

হেড কোচ গৌতম গম্ভীর এখন থেকে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন। কড়া হেডমাস্টার খ্যাত গম্ভীরের গুডবুকে এই দুজন থাকলেও ফিটনেস ইস্যুতে কোনো ধরণের ছাড় না দেওয়ার আভাস পাওয়া গিয়েছে। 

টেস্ট ও টি-টোয়েন্টির মাঝে ভারত ২০২৬ সালের ভেতর ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যদি কোহলি-রোহিতকে নিয়ে বিসিসিআই সামনের দিকে এগিয়ে যায়, তাহলে এই সিরিজ দিয়ে ফিরবেন দুজন।

কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে নাম প্রকাশ অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন,  ‘হ্যা এটি (রোহিত-কোহলির ওয়ানডে ক্যারিয়ার) দ্রুত আলোচনা করা হবে। পরবর্তী বিশ্বকাপের আগে আমাদের কাছে আরও দু বছর আছে। কোহলি-রোহিত দুজনেই তখন চল্লিশ(বয়স) হয়ে যাবে, যেহেতু আমাদের শেষ জয়(বিশ্বকাপ) ২০১১ সালে এসেছিল, তাই বড় এই ইভেন্টের আগে আমাদের পরিষ্কার একটি পরিকল্পনা থাকা উচিত। এই সময়ে আমাদের কিছু তরুণদেরও সুযোগ দিয়ে দেখতে হবে।’

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর নভেম্বরে সাউথ আফ্রিকা ও নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আছে ভারতের। এ বছর ৫০ ওভারের একাধিক ম্যাচ থাকায় অনেকেই ধারণা করছেন এ সময়ে কোহলি-রোহিতদের আরও সুযোগ দিয়ে দেখতে চায় বিসিসিআই, বিশেষ করে তাদের ফিটনেস ইস্যুতে।   

তবে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা পিটিআইকে রোহিত-কোহলির ভারতীয় ক্রিকেটে অবদান উল্লেখ করে ভিন্ন এক ইঙ্গিত দিয়েছেন। যা রোহিত-কোহলি ভক্তদের জন্য খানিকটা দুঃসংবাদ। 

এই দুই ক্রিকেটারের সঙ্গে বিসিসিআই খোলামেলা আলোচনা করবে জানিয়ে বিসিসিআইয়ের কর্মকর্তা পিটিআইকে বলেছেন,  ‘দেখুন, কোহলি ও রোহিত দুজনেই সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন দলের জন্য এবং ক্রিকেট বিশ্বের জন্য। ওরা প্রায় সবকিছুই অর্জন করে ফেলেছে। তাই আমি মনে করি এখানে কেউই কাউকে কিছুতে বাধ্য করার প্রশ্নই আসে না। কিন্তু বিশ্বকাপের আগের ওয়ানডে চক্র শুরুর আগে ওদের সঙ্গে পেশাদার এবং খোলামেলা আলোচনা হবে – ওরা মানসিক ও শারীরিকভাবে কোন পর্যায়ে আছে তা দেখার জন্য। সবকিছুই নির্ভর করছে এসবের ওপর।’ 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর