৩০ বলে সেঞ্চুরি, ৩৪ বলে ৯ চার ১১ ছক্কায় ১০৮- অভিষেকের ব্যাটে একের পর এক বিশ্বরেকর্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির মতো তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি আফগানিস্তান। দিল্লিতে অভিষেক শর্মার ৩৪ বলে ৯ চার ১১ ছক্কায় ১০৮ রানের তাণ্ডবে স্রেফ উড়ে গিয়েছে আফগানরা।

অভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ভারত।

অভিষেকের তাণ্ডবে এ ম্যাচে একগাঁদা রেকর্ড হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেসব-

৩০ বলে সেঞ্চুরি:

সেঞ্চুরিতে পৌঁছাতে অভিষেক শার্মার লেগেছে ৩০ বল। যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর সব দল বিবেচনায় নিলে, তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। সদস্য দেশসহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এস্তোনিয়ার সাহিল চৌহানের (২৭ বলে)। আর ২০২৫ সালে সোফিয়ায় বুলগেরিয়ার বিপক্ষে তুরস্কের মুহাম্মদ ফাহাদ ২৯ বলে সেঞ্চুরি করেন।

 

৮.৩ ওভারে সেঞ্চুরি

অভিষেক যখন সেঞ্চুরি পূর্ণ করেন, তখন ইনিংসের মোটে ৮.৩ ওভারের খেলা চলে। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম সময়ে সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ড। আগের রেকর্ডটাও অভিষেকেরই ছিল। গত বছর ওয়াংখেড়ে ইংল্যান্ডের বিপক্ষে ১০.১ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।

 

১০ টি-টোয়েন্টি সেঞ্চুরি:

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এটি ছিল অভিষেকের ১০ম সেঞ্চুরি। ভারতের ব্যাটাসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন তিনি। ৮টি করে টি-টোয়েন্টি সেঞ্চুরি নিয়ে এ তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও সানজু স্যামসন।

আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিবেচনায় নিলে, এটি অভিষেকের তৃতীয় সেঞ্চুরি। তাঁর ওপেনিং সঙ্গী স্যামসনেরও তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি আছে। ভারতের হয়ে এই সংস্করণে আভিষেকের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু রোহিত শার্মা (৫টি) ও সুরিয়াকুমার ইয়াদাভ (৪টি)।

 

৯৪.৪৪% বাউন্ডারি থেকে:

অভিষেকের করা ১০৮ রানের মধ্যে ১০২ রানই এসেছে বাউন্ডারি থেকে। যা মোট রানের ৯৪.৪৪ শতাংশ। এর মধ্যে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইনিংসে এটাই বাউন্ডারি থেকে সর্বোচ্চ রানের হার।

 

১১ ছক্কা

গতকালের ইনিংসে অভিষেক ১১টি ছক্কা হাঁকান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। এ তালিকায় সবার ওপরে আছেন অভিষেক নিজেই। গত বছর ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ১৩টি ছক্কা মেরেছিলেন তিনি।

 

পাওয়ার প্লে-তে আভিষেকের ৭৬:

গতকাল পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে অভিষেকের নামের পাশে ছিল ২২ বলে ৭৬ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল পর্তুগালের কুলদীপ ঘোলিয়ার দখলে। ২০২৩ সালে জিব্রাল্টারে মাল্টার বিপক্ষে পাওয়ারপ্লে শেষে ২৫ বলে অপরাজিত ৭৪ রান করেছিলেন তিনি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লে শেষে ২২ বলে অপরাজিত ৭৩ রান করেছিলেন তিনি।

 

পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ১০০

পাওয়ার প্লে-তে গতকাল ভারত বিনা উইকেটে ১০০ রান তোলে। যা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে ভারতের সর্বোচ্চ রান। সব দল মিলিয়ে এটি যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ। পাওয়ারপ্লেতে ভারত এবার চতুর্থবার ৯০ রানের গণ্ডি পেরোল। আর প্রতিবারই দলের হয়ে সবচেয়ে বড় অবদান ছিল অভিষেকের।

 

২০ বলের নিচে ৬ষ্ঠ ফিফটি:

গতকাল অভিষেক ফিফটি পূর্ণ করেছেন ১৭ বলে। এ নিয়ে ষষ্ঠবার ২০ বা এর চেয়ে কম বলে ফিফটি আদায় করলেন অভিষেক। এই ক্ষেত্রে তিনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে। যুবরাজ সিং, কলিন মুনরো, ফিন অ্যালেন, দাসুন শানাকা ও ইসোয়াতিনির আদিল বাট— এই পাঁচ ব্যাটসম্যান তিনবার করে ২০ বা তার কম বলে ফিফটি করেছেন।

এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভারের মধ্যেই এ নিয়ে পঞ্চমবার ফিফটি করলেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্য দেশের অন্য কোনো ব্যাটসম্যান দুইবারের বেশি এমন কীর্তি করতে পারেননি।

তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
রোনালদোকে নিয়ে এমন অভিযোগ করা উচিৎ নয় জানিয়ে আল নাসর কোচ বলেছেন, ‘দায়টা আমারই, ঠিক আছে? কিন্তু এমন একজনকে নিয়ে আপনার এভাবে বলা উচিত নয়, যিনি এখনো সবার সামনে উদাহরণ তৈরি করছেন। আর যারা ক্যারিয়ারজুড়ে...
মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ১০০তম গোল। মেসির গোলের সেঞ্চুরির রাতে ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির জার্সিতে এটি মেসির ৫ম শিরোপা।...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর