বলিউডে ফের অঘটন, খুন হলেন হুমা কুরেশির ভাই 

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম

ফের বলিউডে অঘটন—গাড়ি পার্কিংকে কেন্দ্র করে খুন হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি। ৪২ বছরের আসিফকে বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে আসিফ বাড়ির সামনে রাখা একটি বাইক সরিয়ে রাখতে দুই ব্যক্তিকে অনুরোধ করেন। সেই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, পরে হাতাহাতি। প্রথমে তারা এলাকা ছাড়লেও কিছুক্ষণ পর ফিরে এসে আসিফকে হুমকি দেয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, উদ্ধার হয়েছে খুনের অস্ত্রও।

আসিফের মুরগির মাংসের ব্যবসা ছিল এবং পরিবারে রয়েছে তাঁর দুই স্ত্রী। পরিবার জানায়, এর আগেও গাড়ি রাখাকে কেন্দ্র করে এমন বিরোধে জড়িয়েছিলেন আসিফ।

প্রথম স্ত্রী শাহিন জানান, ‘রাত ন’টা-সাড়ে ন’টার দিকে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে বাইক রাখে। আমার স্বামী অনুরোধ করেন সেটি সরাতে। প্রথমে তারা চলে গেলেও পরে ফিরে এসে ফের হুমকি দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই প্রতিবেশী তার ভাইকে নিয়ে এসে কোপাতে থাকে।’ তিনি আরও জানান, দেওরকে ফোন দিলেও তিনি এসে পৌঁছানোর আগেই আসিফের প্রচুর রক্তক্ষরণ হয়।

 এ ঘটনায় বলিউড অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর