হৃদয়ের ‍তিন ‍সিক্যুয়েলে শাকিব

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৩:৫২ পিএম

প্রথম সিনেমা ‘বরবাদ’ দিয়েই বাজিমাত করেছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। এবার এই নির্মাতার পরবর্তী সিনেমা ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ দাবি করছেন, হৃদয়ের আগামী সিনেমায় দেখা যাবে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘিকে! যে সিনেমার চিত্রনাট্য ছেড়ে দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান!

অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নির্মাতা হৃদয়। ইনডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা হলে বিষয়টি ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব’ বলে জানান তিনি। পাশাপাশি শাকিব খানকে নিয়ে দেন নতুন সুখবর!

নির্মাতা জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি, যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে বা তিন ভাগে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ।

বরবাদ সিনেমায় ইধিকা-শাকিব। ছবি: সংগৃহীত

ইনডিপেনডেন্ট ডিজিটালকে হৃদয় বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে আরও একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিব।’

যোগ করে বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় পার্ট! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিব। এমনকি তিন পার্টের শুটিংও টানা শেষ করে ফেলব।’ 

হৃদয় জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিবের। ইতিমধ্যে চিত্রনাট্য নিয়েও তাঁর সঙ্গে কথা হয়েছে।

মেহেদী হাসান হৃদয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই নির্মাতা বলেন, ‘‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরইমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’’

এদিকে, সিয়াম-দীঘিকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, এ বিষয়ে হৃদয়ের ভাষ্য, ‘সামনের রোজার ঈদে দর্শকদের জন্য আমরা নতুন কিছু নিয়ে হাজির হব—এ কথা সত্যি। কিন্তু সেই সিনেমার চিত্রনাট্য শাকিব ভাই ফিরিয়ে দিয়েছেন এবং তাতে সিয়াম ও দীঘি অভিনয় করছেন—তা একেবারে সত্যি নয়, গুজব। যাঁরা এ নিয়ে নিউজ করেছেন, তাদের অবশ্যই আমার সঙ্গে কথা বলে নেওয়া উচিত ছিল।’

যোগ করে বলেন, ‘আমরা নতুন একটি ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি, সেখানে কারা অভিনয় করবেন—এ বিষয়ে আরও ১০-১৫ দিন পর জানা যাবে। আনুষ্ঠানিকভাবেই আমরা ঘোষণা দিব।’

প্রসঙ্গত, নির্মাতা হিসেবে মেহেদী হাসান হৃদয়ের পথচলা ২০১২ সালে। প্রথমদিকে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর টিভি নাটক নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে হাতেখড়ি হয়। অবশেষে ‘বরবাদ’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন তিনি।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর