২ কোটি ডলারের জাপানি বিনিয়োগ পাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম

২ কোটি ডলারের জাপানি বিনিয়োগ পেতে যাচ্ছে বেক্সিমকো টেক্সটাইল। এতে চালু হতে যাচ্ছে বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইলের কারখানাগুলো। ত্রিপক্ষীয় লিজ চুক্তিতে যৌথভাবে কাজ করবে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান রিভাইভাল প্রজেক্ট, জনতা ব্যাংক এবং বেক্সিমকো গ্রুপ।

এতে অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানটি সচল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারের উদ্যোগে তৈরি পোশাক খাতের জাপানি কোম্পানি রিভাইভাল প্রজেক্ট লিমিটেড লিজ নিয়ে কারখানা সচল করতে রাজি হয়েছে। কমফোর্ট লেটার দিয়েছে বেক্সিমকো গ্রুপও।

চলতি আগস্টেই এ বিষয়ে ঋণদাতা জনতা ব্যাংক, বেক্সটেক্স, রিভাইভাল প্রজেক্ট ও সরকারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হতে পারে। জনতা ব্যাংক প্রায় ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য ব্যাংকসহ মোট ৩৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রপ্তানি-সংক্রান্ত ব্যাংকিং নীতিগুলো শিথিল করবে।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘মাথা ব্যথায় মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। বরং এটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তার জন্য ব্যবস্থা করতে হয়। বেক্সিমকোর জন্য সরকারের, আমি মনে করি ভালো বুদ্ধির উদয় হয়েছে বলে নীতিগত সমর্থন দিচ্ছেন। বেক্সিমকো যে শুধু সরকারের ঋণ নিতে পারবে না, একটা অধ্যায় রয়েছে। কিন্তু পরে কিন্তু বলা আছে যে রিভাইভাল প্রজেক্ট যেহেতু বিনিয়োগ করছে এবং এটার সম্ভাবনা প্রায় ১০ কোটি ডলারকেও ছাড়িয়ে যেতে পারে, এমন ইঙ্গিত রয়েছে।’

রিভাইভাল জাপান প্রথমে দুই কোটি ডলার ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে বেক্সিমকো টেক্সটাইলকে মূলধন সরবরাহ করবে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইন্ডিটেক্স পোশাক কিনবে বেক্সটেক্স থেকে। এতে আবারও কর্মসংস্থান হবে প্রায় ২৫ হাজার কর্মীর। চুক্তি অনুযায়ী, রিভাইভাল প্রজেক্ট কারখানার সম্ভাব্য আয় থেকে সার্ভিস চার্জ নেবে। বাকি মুনাফা ব্যয় হবে ঋণ পরিশোধে।

এ বিষয়ে সরকার জানিয়েছে, বেক্সিমকো টেক্সটাইলের কার্যক্রম পুনরায় চালু করতে সরকার থেকে নতুন করে কোনো ঋণ দেওয়া হবে না। তবে, জাপানি প্রতিষ্ঠানটিকে নীতিগত ও রেগুলেটরি বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বিআইডিএস-এর গবেষণা প্রতিবেদন
বিশ্বজুড়ে বিদেশি দেশগুলোর উন্নয়ন সহায়তা কমেছে ২৩ শতাংশ। কমেছে নতুন প্রকল্প অনুমোদনও। এতে সংকটে পড়ছে অনুদাননির্ভর ছোট ও মাঝারি এনজিওগুলো। আজ মঙ্গলবার সকালে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস-এর আলোচনায় এসব...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর